ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের মতো তারকাদের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ উঠেছিল। এবার একই অভিযোগের আঙুল উঠল কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধেও। এএফপি জানিয়েছে, রিয়াল মাদ্রিদ তারকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের তদন্তে নেমেছে সুইডিশ পুলিশ।
তবে খবরটি উড়িয়ে দিয়েছেন এমবাপ্পে। নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘খবরটি মিথ্যা’। তবে ফরাসি ফরোয়ার্ডের বিরুদ্ধে এমন খবরে চিন্তিত দিদিয়ের দেশম। ফ্রান্সের কোচ মনে করেন, এমবাপ্পের ধর্ষণের প্রতিবেদন দলের জন্য ভালো হবে না।
গত সোমবার সুইডেনের সংবাদমাধ্যম আফোনব্লাদেতে স্টকহোমে এক তরুণীকে ধর্ষণের অভিযোগের খবর বেরোয়। অবশ্য এই ধর্ষণের সঙ্গে জড়িতের নাম প্রকাশ করা হয়নি। তবে সন্দেহভাজন হিসেবে নাম এসেছে ২৫ বছর বযসী এমবাপ্পের। পত্রিকাটি লিখেছে, ‘প্রাপ্ত তথ্য অনুসারে, পুলিশ সেই তারকার বিরুদ্ধে তদন্ত করছে, যাকে ধর্ষণ ও যৌন নিপীড়নের জন্য যুক্তিসংগতভাবে সন্দেহ করা হচ্ছে।’
খবরটি প্রকাশ্যে আসার পর এমবাপ্পে সেটি উড়িয়ে পোস্ট করেছেন এক্স হ্যান্ডলে। আর গত রাতে উয়েফা নেশনস লিগে ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর দেশম বলেছেন, ‘সবার লেখার স্বাধীনতা আছে। তবে এর নেতিবাচক প্রভাবও আছে। খবর বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন।’ ঊরুর চোটে পড়ায় ম্যাচটিতে খেলেননি এমবাপ্পে।
আন্তর্জাতিক বিরতিতে চোটের কারণে খেলতে না পারা এমবাপ্পে গত সপ্তাহে সুইডেন সফরে যান। ছিলেন স্টকহোমের ব্যাংক হোটেলে। এমনটাই জানিয়েছে মেইল অনলাইন।

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে রানের ফোয়ারা ছোটাচ্ছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে যে এক সংস্করণ ওয়ানডে খেলেন, সেই সংস্করণে সবশেষ ১০ ইনিংসের চারটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। আজ তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া যেন ডেভিড মিলারের প্রিয় প্রতিপক্ষ। ওয়ানডে ক্যারিয়ারের সেরা দুই ইনিংসই মিলার খেলেছেন অজিদের। আজ তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।
২ ঘণ্টা আগে
কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৫ ঘণ্টা আগে