
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি ৯ মাস সময়। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছরের জুন-জুলাইয়ে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। কিন্তু ভক্ত-সমর্থকদের যে ফুটবলের এই উৎসব দেখতে তর সইছে না। প্রথম দফায় টিকিট বিক্রির কাজ শুরু হতেই ফিফার সাইটে ভক্ত-সমর্থকেরা হুমড়ি খেয়ে পড়েছেন।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে গত রাতে ‘ভিসা প্রিসেল ড্র’ হয়েছে। এটার মাধ্যমেই মূলত ফিফা আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপ। তাতে বেশ সাড়া পড়ে গিয়েছে। ২৪ ঘণ্টায় ১৫ লাখের বেশি আবেদন জমা পড়েছে। ২১০ দেশের ভক্ত-সমর্থকেরা আবেদন করেছেন টিকিট কিনতে। তিন আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার পাশাপাশি আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও জার্মানি থেকে বেশির ভাগ আবেদন জমা পড়েছে ফিফার ওয়েবসাইটে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা গত রাতে এক বিজ্ঞপ্তিতে এটা জানিয়েছে।
এক দিনে ১৫ লাখের বেশি আবেদন জমা পড়ার কারণে রীতিমতো অবাক ফিফা ২০২৬ বিশ্বকাপের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) হেইমো শিরজি। ফিফার বিবৃতিতে শিরজি বলেন, ‘বিপুলসংখ্যক আবেদন জমা দেওয়া হয়েছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে বিশ্বজুড়ে যে উত্তেজনা, সেটা প্রমাণিত হয়েছে। ফুটবল ইতিহাসে অনেক বড় অবদান রাখতে যাচ্ছে এটা।’
ফিফা ভিসা প্রিসেল ড্রয়ের মাধ্যমে ভক্ত-সমর্থকেরা বুঝতে পারছেন টিকিটের জন্য কী পরিমাণ চাহিদা থাকে বিশ্বকাপকে ঘিরে। এ সুযোগ থাকছে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা পর্যন্ত। তবে এন্ট্রি পিরিয়ডের মধ্যে আবেদন জমা দিতে না পারলেও চিন্তিত হওয়ার কিছু নেই। বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে সফল আবেদনকারীদের কাছে ২৯ সেপ্টেম্বর থেকে পাঠানো হবে ই-মেইল। টিকিটের পর্যাপ্ততার ওপর নির্ভর করে নির্ধারিত তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
অক্টোবর থেকে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে। টিকিট বিক্রির কার্যক্রম যখন শুরু হবে, তখন গ্রুপ পর্যায়ের টিকিট কেনা যাবে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭ হাজার ২৭০ টাকা। ১০৪ ম্যাচের জন্য আলাদাভাবে টিকিট পাওয়া যাবে যখন টিকিট বিক্রির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তখনই ভেন্যু ও দলভিত্তিক টিকিট পাওয়া যাবে। টিকিটের ব্যাপারে বিস্তারিত জানতে ফিফা ডট কম টিকিট ওয়েবসাইটে খুঁজলেই বিস্তারিত জানা যাবে। এমনকি ভক্ত-সমর্থকেরা চাইলে এখনই সিঙ্গেল ম্যাচ, মাল্টি ম্যাচ হসপিটালিটি প্যাকেজ কিনতে পারবেন ফিফা ডট কম হসপিটালিটি থেকে। প্রত্যেক ম্যাচের টিকিটের ব্যাপারও থাকছে এটার মধ্যে। তবে ফিফা সব সময়ই ফিফা ডট কম টিকিট ওয়েবসাইট থেকে টিকিট কিনতে উৎসাহিত করে। এটার মধ্যে পাওয়া যাবে ভিসা প্রিসেল ড্রয়ের অংশও। টিকিটের আবেদন করতে ভক্ত-সমর্থকদের কমপক্ষে ১৮ বছর হতে হবে।
২০২২ সালে সর্বশেষ কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপে অংশ নিয়েছিল ৩২ দল। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা আগামী বছর নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ৪৮ দলের বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ১১ শহর, মেক্সিকোর তিন ও কানাডার দুই শহরে হবে আগামী বিশ্বকাপ।

বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১৬ মিনিট আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
২১ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
৩২ মিনিট আগে
৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে