এএফসি কাপে বসুন্ধরা কিংসের শুরুটা হয়েছে দারুণ। মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টসের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ চ্যাম্পিয়নরা আগামীকাল এটিকে মোহনবাগানের বিপক্ষে জয় পেলে ইন্টার জোনাল সেমিফাইনালের পথে এগিয়ে থাকবে এক ধাপ।
‘ডি’ গ্রুপ থেকে পরের পর্ব নিশ্চিত করতে মোহনবাগানের বিপক্ষে সল্টলেকে আগামীকালের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বসুন্ধরার জন্য। আগের মৌসুমে এই মোহনবাগানের সঙ্গে ড্র করেই ইন্টার জোনাল সেমিফাইনালে খেলা হয়নি বসুন্ধরার। প্রতিশোধের ম্যাচের আগে প্রতিপক্ষ শিবির থেকে সুসংবাদ পাচ্ছে অস্কার ব্রুজোনের দল। চোটে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন স্প্যানিশ ডিফেন্ডার তিরি।
গ্রুপপর্বের প্রথম ম্যাচে স্বদেশি গোকুলম কেরালার ৪-২ গোলে হেরে কোণঠাসা মোহনবাগান। সেই ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন তিরি। স্প্যানিশ ডিফেন্ডার উঠে যেতেই রক্ষণে বিশাল ফোকর তৈরি হয়েছিল মোহনবাগানের। সেই ফাঁক গলেই চারবার বল জালে জড়িয়েছে কেরালা। কেরালার মতো সুযোগটাকে কাজে লাগাতে পারলে জয়ের সুযোগ থাকছে বসুন্ধরার সামনেও।
শুধু তিরিই নন, চোটের কারণে বসুন্ধরার ম্যাচে মাঠে নামতে পারছেন একই দলের ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমোস। প্লে-অফে আবাহনীকে বেশ যন্ত্রণায় ফেলা এই ফুটবলারের না থাকাটা বসুন্ধরার জন্য বড় রকমের স্বস্তির কারণ হতে পারে। চোটে আগেই ছিটকে গেছেন মোহনবাগানের ভারতীয় ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘান।
সব মিলিয়ে মোহনবাগানের দলে এখন চার বিদেশি ফুটবলার। উল্টোপিঠে গতকাল বসুন্ধরার স্কোয়াডে যোগ দিয়েছেন নাইজেরিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার চিনেদু ম্যাথিউ। প্রতিপক্ষের অস্বস্তিকে কাজে লাগাতে পারলেই পরের পর্বের ওঠার লড়াইয়ে এগিয়ে থাকবে বসুন্ধরা।

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মাঠে গড়াতে বাকি কেবল কয়েক ঘণ্টা। আটলান্টা বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হচ্ছে দুই দল। কিন্তু হাইভোল্টেজ এই সেমিফাইনালের আগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। আর্জেন্টিনার দুই ফুটবল ক্লাবের ভক্ত-সমর্থকেরা সংঘর্ষে জড়িয়েছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই অন্য উত্তেজনা। ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ থেকে শুরু করে বেকহ্যামের লাল কার্ড—সবই যেন দুই দলের তীব্র লড়াইয়েরই একেকটি ফলক। এবার এই দুই দলের দ্বৈরথের কেন্দ্রে দুই অধিনায়ক লিওনেল মেসি ও হ্যারি কেইন। একজন বিশ্বকাপজয়ী কিংবদন্তি, অন্যজন ইংল্যান্ডের আধুনিক ফুটবলের সবচেয়ে ন
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার ৩৮ দিন পর তামিম ইকবালকে স্বীকৃতি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। একই সঙ্গে একটি কমিটির শীর্ষস্থানীয় পদও পেয়েছেন বিসিবির নতুন সভাপতি।
২ ঘণ্টা আগে
২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ১০ দলের টুর্নামেন্ট হওয়ায় সমালোচনা কম হয়নি। অনেকেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে দল সংখ্যা বাড়লেও টুর্নামেন্টের ফরম্যাট বদলে গেছে। এমনকি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে ভিন্ন ফরম্যাটে।
৩ ঘণ্টা আগে