
বিতর্কিত ঘটনা যে হোসে মরিনিওর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। কদিন আগে প্রতিপক্ষ কোচের নাক টিপে দেওয়ার কাণ্ডে মরিনিওকে চলে তুমুল সমালোচনা। পর্তুগিজ এই কোচকে এবার করা হয়েছে মোটা অঙ্কের টাকা জরিমানা।
ফেনারবাচে কোচ মরিনিও যে শাস্তি পেতে যাচ্ছেন সেটা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) গত রাতে তাঁর শাস্তির কথা নিশ্চিত করেছে। গ্যালাতাসারাই কোচ ওকান বুরুকের নাক টিপে ধরাকে মরিনিওর আচরণকে অখেলোয়াড়সুলভ মনে হয়েছে টিএফএফের কাছে। মরিনিওকে ৩ ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৭৭৩৪ ডলার জরিমানা করেছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৯ লাখ ৩৬ হাজার টাকা। এক বিবৃতিতে টিএফএফ বলেছে, ‘হোসে মরিনিও পরের তিন ম্যাচে দলের ড্রেসিংরুমে ও টাচলাইনে থাকতে পারবেন না।’
সূচি অনুযায়ী ফেনারবাচে এই মাসে তুরস্কের সুপার লিগে চারটি ম্যাচ খেলবে। ৬ এপ্রিল ফেনারবাচের প্রতিপক্ষ ত্রাবজোনস্পোর। এ মাসের পরবর্তী তিন রোববারে ম্যাচগুলো খেলবে ফেনারবাচে। ১৩ এপ্রিল মুখোমুখি হবে ফেনারবাচে-সিভাস্পোর। ২০ ও ২৭ এপ্রিলের ম্যাচ দুটিতে ফেনারবাচের প্রতিপক্ষ কায়সেরিস্পোর ও গাজিয়ানটেপ। মরিনিও তাহলে ত্রাবজোনস্পোর, সিভাস্পোর, কায়সেরিস্পোরের বিপক্ষে ফেনারবাচের ডাগআউটে থাকতে পারবেন না। আর মরিনিও সহকারী সালভাতোর ফোতিকে নিষিদ্ধ করা হয়েছে চার ম্যাচ। ফোতির বিরুদ্ধে গালাতাসারাইয়ের এক খেলোয়াড়কে অপমান করার অভিযোগ উঠেছে।
তুর্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল ফেনারবাচে-গ্যালাতাসারাই। সেই ম্যাচে পেছন থেকে হাত বাড়িয়ে মরিনিও যেভাবে বুরুকের নাক ধরেছিলেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তৎক্ষণাৎ মুখে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন বুরুক। এমন পরিস্থিতিতে মরিনহোকে সরিয়ে নিয়েছিলেন অন্যান্যরা। মরিনহো কী করেছেন, ম্যাচ শেষে সেটার বর্ণনায় গ্যালাতাসারাই কোচ বুরুক বলেছিলেন, ‘যাওয়ার সময় পেছন দিক থেকে এসে আমার নাক চিপে দিয়েছেন তিনি। একটু দাগ পড়েছে। এটা অবশ্যই অনেক ভালো কিছু নয়। আমি বাড়িয়ে কিছু বলব না। কিন্তু এটা গর্ব করে বলার মতো কিছু নয়।’
কোয়ার্টার ফাইনালে পরশু লাল কার্ড দেখেছিলেন তিন ফুটবলার। তিন ফুটবলারের দুই জন গালাতাসারাইয়ের এবং অপরজন ফেনারবাচের। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে সংঘর্ষে জড়িয়েই তিন ফুটবলার লাল কার্ড দেখেছিলেন। এই ম্যাচে ২–১ গোলে জিতেছিল গ্যালাতাসারাই। ভিক্টর ওসিমেনের জোড়া গোলে ৩০ মিনিটের আগেই ২-০ গোলে এগিয়ে যায় গ্যালাতাসারাই। যার মধ্যে ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ওসিমেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় মিনিটে গোল করে ব্যবধান কমান ফেনারবাচের মিডফিল্ডার সেবাস্তিয়ান জিমানস্কি।
আরও পড়ুন:

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে