
সিঙ্গাপুর ম্যাচের মতো এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৮ সেপ্টেম্বর থেকে কুইকেট ডট মি ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট।
সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির ক্ষেত্রে নানা ধরনের জটিলতায় পড়ে বাফুফে। সেবার দায়িত্ব দেওয়া হয়েছিল টিকিফাইয়ের ওপর। টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই সাইট রক্ষণাবেক্ষণ নিয়ে বিপাকে পড়ে টিকিফাই। দুইদিন বিরতির পর ফের টিকিট কিনতে পারেন সমর্থকেরা।
তবে এবার এমন ঝামেলার সৃষ্টি হলে কুইকেটকে ১০ লাখ টাকা জরিমানা করবে বাফুফে। আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে বাফুফে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘আশা করি একদিনের ভেতরই সব টিকিট বিক্রি হয়ে যাবে। গতবার সিস্টেমের ঝামেলা না থাকলে এমনই হতো। এবার কোনো কারণে যদি তারা ব্যর্থ হয়, তাহলে তাদের ১০ লাখ টাকা জরিমানা করা হবে।’
সাধারণ গ্যালারির টিকিটের মূল্য থাকছে ৪০০ টাকা। এক আইডি দিয়ে সর্বোচ্চ পাঁচটি টিকিট কেনা যাবে। ম্যাচ শুরুর আগে এবারও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ৮ বিভাগে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হবে।
জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে ৯ অক্টোবর রাত ৮টায়। শুধু হংকং নয়, নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচেও নিরাপত্তায় সেনাবাহিনীর সহায়তা চায় বাফুফে। তাজওয়ার বলেন, ‘এবার নিরাপত্তার দিকটা আরও শক্তিশালী করা হবে। ভারতের বিপক্ষে ম্যাচটা গুরুত্বপূর্ণ বেশি। যে কারণে নিরাপত্তায় বেশি জোর দিতে হবে। কাল আমরা জেনারেল অফিসার কমান্ডিংয়ের সঙ্গে আলোচনায় বসব। বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট সিরিজে, আমরা চাচ্ছি বাফুফের জন্যও যেন একই সুবিধাও দেওয়া হয়।’
এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচ শেষে ১ পয়েন্ট ‘সি’ গ্রুপের তিনে আছে বাংলাদেশ। মার্চে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে যায় ২-১ ব্যবধানে। ১৪ অক্টোবর আবার হংকংয়ের বিপক্ষে মুখোমুখি হতে হবে হাভিয়ের কাবরেরার দলের। সেই ম্যাচটি হবে হংকংয়ের মাটিতে।

এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদকের অপেক্ষা দীর্ঘ। ১৯৮৬ সালে বক্সিংয়ে মোশাররফ হোসেন ব্রোঞ্জ জিতে শুরু করেছিলেন বাংলাদেশের পদকযাত্রা। এরপর কাবাডি ও ক্রিকেটে এসেছে আরও পদক। তবে ব্যক্তিগত ইভেন্টে সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র পদক। আর ২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট দল সোনা জিতে
১০ ঘণ্টা আগে
ইমরানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেটিও উল্লেখ করেছেন আশরাফুল। তিনি বলেন, ‘সে পাকিস্তানে ভালো কিছু করতে চেয়েছিল। তার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, তা অমানবিক। সারা বিশ্বে যে প্রতিবাদ হচ্ছে, তা দেখুন। সবাই বলছে, এটি সঠিক কাজ নয়। আমি মনে করি, অন্তত তার জন্য কিছুটা স্বস
১০ ঘণ্টা আগে
দুই ম্যাচ শেষে পয়েন্টশূন্য বাংলাদেশ। তাতে বিদায়ের দ্বারপ্রান্তেও চলে গেছে। এর আগে প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছেে হেরেছে ২–০ গোলে।রোববার ভারতের বিপক্ষে শেষ ম্যাচে নামবে বাংলাদেশ। তবে আজ উজবেকিস্তানের বিপক্ষে ভারত ড্র করলে শেষ হয়ে যাবে বাংলাদেশের মূল পর্বে খেলার আশা।
১১ ঘণ্টা আগে
আর্থিক ক্ষয়ক্ষতির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চাচ্ছেন না। ক্রিকেটারদের ‘ক্ষতিপূরণে’ এবার ম্যাচ ফি বাড়ানো হচ্ছে বলে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তামিম।
১২ ঘণ্টা আগে