ব্রাজিল ফুটবল দলের ‘শনির দশা’ কখনোই যে কাটার নয়। মাঠের পারফরম্যান্স ও মাঠের বাইরের নানা ঘটনায় জর্জরিত ব্রাজিল খারাপ সময় কাটিয়ে উঠছিল ঠিকই। ঠিক সে সময়ই ধাক্কা খায় তারা। নতুন বছরের প্রীতি ম্যাচ শুরুর আগে বিরাট ধাক্কা খেল পাচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় আগে থেকেই ছিটকে যান ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার। এবার দুঃসংবাদ দিলেন দলটির আরেক গোলরক্ষক এদেরসন। অ্যানফিল্ডে গত পরশু লিভারপুলের বিপক্ষে মাংসপেশির চোটে পড়েন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসন। ইএসপিএনকে সূত্র জানিয়েছেন যে চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহের মতো সময় লাগবে তাঁর। তাতে করে ব্রাজিলের এ বছরের শুরুর দুই ম্যাচে নিশ্চিতভাবেই মিস করছেন এদেরসন। যেখানে ২৩ ও ২৬ মার্চ ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হবে ওয়েম্বলি স্টেডিয়ামে ও সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে স্পেন-ব্রাজিল। এদেরসনের পাশাপাশি আরও দুই তারকা ফুটবলারকে প্রীতি ম্যাচে পাচ্ছে না ব্রাজিল। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র জানিয়েছেন, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, মারকুইনোস ছিটকে গেছেন চোটে পড়ে। ক্লাব ফুটবলে মার্তিনেল্লি খেলেন আর্সেনালের স্ট্রাইকার পজিশনে ও পিএসজির রক্ষণভাগে খেলেন মার্কিনিওস।
তিন তারকা ফুটবলারকে হারিয়ে স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন ব্রাজিল কোচ দরিভাল। গোলরক্ষক, রক্ষণভাগ, ফরোয়ার্ড—তিন পজিশনের জন্যই একজন করে নতুন ফুটবলার যুক্ত করেছেন দরিভাল। এদেরসনের পরিবর্তে এসেছেন আরেক গোলরক্ষক লিও জার্দিম। জার্দিম ভাস্কো দা গামা ক্লাবের গোলবার সামলাতে হয়। মার্কিনিওস ও মার্তিনেল্লির জায়গায় ডাক পেয়েছেন ফ্যাব্রিসিও ব্রুনো ও গ্যালেনো। ব্রুনো ও গ্যালেনো খেলেন ফ্ল্যামেঙ্গো ও পোর্তো ক্লাবে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
২ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে