নেপালকে ৩-১ গোলে উড়িয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক জয়ের আনন্দ ছুঁয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও। সামাজিক মাধ্যমে সাবিনা খাতুনদের অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম-তাসকিন আহমেদরা। নারী ফুটবলারদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
প্রিয় বোনদের অভিনন্দন
মুশফিকুর রহিম
‘আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নারী সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় আমাদের প্রিয় বোনদের জানাই অনেক অভিনন্দন। তোমাদের সবাইকে নিয়ে সত্যিই খুব গর্বিত। সকল খেলোয়াড় এবং সাপোর্টিং স্টাফদের স্যালুট জানাচ্ছি।’
‘ইয়েস! ইতিহাস’
তাসকিন আহমেদ
‘ইয়েস! ইতিহাস গড়ল বাংলাদেশ। নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিতল বাংলাদেশ। অভিনন্দন মেয়েরা।’
‘মেয়েদের অভিনন্দন। চ্যাম্পিয়নস’
লিটন দাস
‘আমাদের গর্বিত করার জন্য মেয়েদের অভিনন্দন। চ্যাম্পিয়নস।’
‘অভিনন্দন আমাদের মেয়েদের’
মেহেদী হাসান মিরাজ
‘নেপালকে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিতল বাংলাদেশ। অভিনন্দন আমাদের মেয়েদের।’
আর বিসিবি লিখেছে, ‘ইতিহাস সৃষ্টিকারীদের অসংখ্য অভিনন্দন। দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল। সাফ চ্যাম্পিয়নশিপ।’

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১৪ মিনিট আগে
কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
১ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
২ ঘণ্টা আগে