
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সদস্য পদের জন্য মনোনয়ন ফরম তুলেছেন ফিফার নিষেধাজ্ঞা পাওয়া সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের স্ত্রী তাসমিয়া রেজওয়ানা। আজ বুধবার তিনি ফুটবল ফেডারেশন ভবন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর আগে সিনিয়র সহসভাপতি পদের মনোনয়ন তোলেন কাজী সালাহউদ্দিন কমিটির সহসভাপতি ইমরুল হাসান। যদিও গুঞ্জন ছিল তিনি এবার সভাপতি প্রার্থী হিসেবে লড়বেন। শেষ পর্যন্ত তেমনটা আর হয়নি।
এদিকে ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনকে সামনে রেখে আজ থেকে শুরু হওয়া মনোনয়ন বিতরণ চলবে ১২ অক্টোবর পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৪ ও ১৫ অক্টোবর। আর মনোনয়নপত্র যাচাই হবে ১৬ অক্টোবর।
এরপর মনোনয়নপত্র নিয়ে কারও কোনো আপত্তি থাকলে ১৭ অক্টোবর সেটা নিষ্পত্তি করা হবে। আপিল শুনানির তারিখ ১৮ অক্টোবর। আর মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ১৯ ও ২০ অক্টোবর দুপুর পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা। ২০ অক্টোবর বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। সবশেষ ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
এবারও সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহসভাপতি পদে ৭৫ হাজার, সহসভাপতি পদে ৫০ ও সদস্য পদে ২৫ হাজার টাকা মনোনয়ন পত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে বাফুফের নির্বাহী কমিটির বৈঠকে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। এবার নির্বাচন হবে ১৩৩ ভোটের। যদিও ১৩৭ ডেলিগেটের নাম জমা পড়ে বাফুফেতে। কিন্তু অভিযোগ থাকায় বাদ পড়ে ফেনী, শেরপুর, গোপালগঞ্জ ও লালমনিরহাট জেলা।
নিয়ম অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি ২১ জনের। সভাপতি, সিনিয়র সহসভাপতি, চারজন সহসভাপতি ও ১৫ জন নির্বাহী সদস্য মনোনীত কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন।
বাফুফে নির্বাচনে এখন পর্যন্ত সভাপতি প্রার্থী দুজন। ১৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে কাজী সালাহউদ্দিন জানিয়েছিলেন এবারের নির্বাচনে না থাকার কথা। সালাহউদ্দিনের ঘোষণার পরই সভাপতি পদে লড়ার ঘোষণা দেন তরফদার রুহুল আমিন। তার কিছুদিন যেতেই বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার কথা জানান তাবিথ আউয়ালও।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে