
দুজন একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। খেলা বাদে একসঙ্গে খুব একটা দেখাও যায় না। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকলেও পরস্পরের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এসেছেন বরাবর। লিওনেল মেসিকে ভালো লাগার এটাই কারণ বলে জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
দুজনই এখন ক্যারিয়ারের ক্লান্তিলগ্নে। তাই দ্বৈরথের আঁচও কমেছে বলা যায়। মাঠে সবশেষ মুখোমুখি হয়েছেন দুই বছর আগে এক প্রীতি ম্যাচে। এরপর তাদের আর সাক্ষাৎ হয়নি। তবে মেসির প্রতি ভালো লাগা কমেনি রোনালদোর। তিনি বলেন, ‘অবশ্যই মেসির প্রতি আমার ভালো লাগা আছে। আমরা ১৫ বছর ধরে একই মঞ্চে খেলেছি। আমরা মনে আছে, গালায় আমি ওর হয়ে ইংরেজিতে অনুবাদ করেছি, কারণ সে ইংরেজি ভালো বলতে পারে না। সে সবসময় আমার সঙ্গে ভালো আচরণ করেছে এবং আমাকে শ্রদ্ধা করেছে।’
১৫ জুন শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে খেলবে মেসির ক্লাব ইন্টার মায়ামি। রোনালদোর ক্লাব আল নাসর অবশ্য খেলছে। তবে ক্লাব বিশ্বকাপে খেলতে অন্যান্য ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন রোনালদো। তা নাকচ করার ব্যাখ্যায় তিনি বলেন, ‘এটা প্রায় নিশ্চিত যে আমি ফিফা ক্লাব বিশ্বকাপে খেলব না, যদিও অনেক ক্লাবের প্রস্তাব পেয়েছি...আমার পক্ষ থেকে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।’
রোনালদো আরও বলেন, ‘আমি সব প্রতিযোগিতায় খেলতে পারি না। আমাকে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ভাবতে হয়। তাই যতই প্রস্তাব আসুক, সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে।’
তাই বলে এখনই অবসর নিচ্ছেন না রোনালদো, ‘আমার খেলার খুব বেশি বছর বাকি নেই। তবে আমি মুহূর্ত উপভোগ করছি। অবসর নেওয়ার কোনো নির্দিষ্ট দিন ঠিক করা নেই। যতদিন ভালো লাগবে, ততদিন চালিয়ে যেতে চাই।’
উয়েফা নেশনস লিগের ফাইনালে কাল আলিয়াঞ্জ অ্যারেনায় স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। তাদের জন্য হুমকি হয়ে উঠতে পারেন লামিনে ইয়ামাল। তরুণ তুর্কিকে নিয়ে সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘ইয়ামাল খুব ভালো খেলছে। প্রতিভাকে কাজে লাগাচ্ছে। ছেলেটাকে বেড়ে উঠতে দিন। অতিরিক্ত চাপ না দিয়ে তাকে যেমন আছে তেমন থাকতে দিন। তার মধ্যে প্রতিভার কমতি নেই।’

আতলেতিকো অবস্থান শুরু থেকেই পরিষ্কার—আলভারেসকে আর্সেনালের কাছে বিক্রি করতে তারা রাজি। কিন্তু কোনোভাবেই রিয়াল মাদ্রিদ বা বার্সার কাছে নয়। গত সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের পর সমর্থকেরা দুয়ো দেওয়ায় পরিস্থিতি কঠিন হয়ে উঠলেও আলভারেসকে নিয়ে নিজেদের অবস্থান থেকে একচুল সরে আসেনি মাদ্রিদের ক্লাবটি।
১২ মিনিট আগে
দিনের শেষ দিকে আলো নিয়ে আম্পায়ারদের সঙ্গে কথা বলেন জয়সুরিয়া ও কামিল মিশারা। তাঁদের দাবি ছিল, পর্যাপ্ত আলো না থাকায় খেলা চালিয়ে যাওয়া সম্ভব না। তবে লঙ্কান ব্যাটারদের দাবি না মেনে খেলা চালিয়ে নেন আম্পায়াররা।
১ ঘণ্টা আগে
মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় বেশি আলোচনা চলছে ইংল্যান্ড ক্রিকেট দলকে নিয়ে। নাইটক্লাব কাণ্ডের জেরে বাদ পড়েছেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স। মাইকেল ভনের মতে এ ধরনের ঘটনা ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য অনেক বড় একটা শিক্ষা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট জিতেছে বাংলাদেশ। ডারউইনে অজিদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। যদিও ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তরা। এরপরও ডারউইন টেস্টের দাপুটে পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকা সফরের আগে দলটিকে আত্মবিশ্বাস জোগাবে।
২ ঘণ্টা আগে