
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের অবস্থা অনেক দিন ধরেই খারাপ। জরাজীর্ণ অবস্থায় থাকা এই স্টেডিয়ামের অনেক যন্ত্রাংশ চুরির ঘটনাও ঘটেছে। স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা দেখে অসন্তুষ্ট যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আজ দুপুরে হঠাৎই কমলাপুর স্টেডিয়াম পরিদর্শন করতে আসেন আমিনুল। স্টেডিয়ামের আশপাশ ঘুরে দেখে তাঁর মনে হয়েছে, এখানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। সংবাদমাধ্যমকর্মীদের তিনি বলেছেন, ‘স্টেডিয়ামটি বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে এবং এটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। এমনকি স্টেডিয়ামের ফ্লাডলাইটের অত্যন্ত মূল্যবান যন্ত্রাংশ ও ব্লাস্ট চুরি হওয়ার ঘটনাও ঘটেছে।’ এই ঘটনায় দায়িত্বরত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের অবহেলার প্রমাণ পাওয়া গেছে। দায়ীদের বিরুদ্ধে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালককে শাস্তিমূলক বদলির নির্দেশ দিয়েছেন তিনি।
কমলাপুর স্টেডিয়ামের পরিবেশ খেলার উপযুক্ত নেই বলে মনে করেন আমিনুল। এই স্টেডিয়ামে সংস্কার করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আজ সাংবাদিকদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে স্টাফরা টিনশেড ঘর বানিয়ে থাকছেন। একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের জন্য সেটা কাম্য নয়। দ্রুততম সময়ের মধ্যে আমরা বাফুফেকে এটার সংস্কারের দায়িত্ব বুঝিয়ে দেব।’
স্টেডিয়ামের নিরাপত্তার স্বার্থে বেশ কিছু উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন আমিনুল। আজ কমলাপুরে সাংবাদিকদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ফিফার তহবিলের মাধ্যমে স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পন্ন হবে। নিরাপত্তার স্বার্থে সীমানা প্রাচীর উঁচু করা ও কাঁটাতারের বেড়া দেওয়ার পাশাপাশি স্থানীয় মুগদা থানার সহায়তায় সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করা হচ্ছে।’

অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলের দিকে পাখির চোখ করে থাকেন অনেকেই। বিশ্বের অনেক ধনকুবেরদেরও চোখ থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-ওয়েস্ট ইন্ডিজ অলিখিত কোয়ার্টার ফাইনাল শুরু হতে যখন কয়েক ঘণ্টা বাকি, তখন মনোজ তিওয়ারি আইপিএলের প্রসঙ্গ টেনে এনেছেন। তাঁর মতে উই
১৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের তুমুল যুদ্ধ চলছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে পাল্টা আক্রমণ করছে ইরানও। মুশফিকুর রহিম এমন যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছেন। তবে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
২ ঘণ্টা আগে
শিরোনামে যা বলা আছে সেটাই এখন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা। এশিয়ার মাটিতে চলমান এই বিশ্বমঞ্চের সুপার এইটেই এশিয়ার সবগুলো দল বাদ পড়ে কি না সে চিন্তা ভক্তদের চোখে মুখে।
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে চলমান ইংল্যান্ড লায়নস-পাকিস্তান শাহিনস সিরিজ বাতিল করা হয়েছে।
৪ ঘণ্টা আগে