
যাঁদের ভোটে নির্বাচিত হয়ে গত ২৬ অক্টোবর নতুন কমিটি গঠন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ সেই ভোটারদের একাংশকে বিলুপ্ত ঘোষণা করেছে ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটি!
বাফুফে ভবনে আজ চার ঘণ্টার দীর্ঘ সভায় বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেয় বাফুফে বর্তমান কমিটি। সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনিই জানিয়েছেন দেশের ৩৫ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে তদন্ত শেষে ২৯টির কমিটি ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু এই ২৯ কমিটির নাম গণমাধ্যমে জানানো হয়নি। যদিও সূত্রের খবর, এই তালিকায় আছে ঢাকা, ফেনী, নোয়াখালী, মাদারীপুর, গোপালগঞ্জ।
তবে হুট করেই কেন ২৯ জেলা কমিটি বিলুপ্ত করা হলো? এমন প্রশ্নে আমিরুল ইসলামের উত্তর, ‘আমরা ডিএফএ মনিটরিং করার জন্য কমিটি গঠন করেছিলাম। তারা তদন্ত করে এই ২৯ অ্যাসোসিয়েশনে অনিয়ম পেয়েছে। সে জন্য এগুলো বিলুপ্তর প্রস্তাব দেওয়া হয়। আর নির্বাহী কমিটির সভায় সবার সম্মতিতে কমিটিগুলো ভেঙে দেওয়া হলো।’
এদিকে যেসব জেলার কমিটি বিলুপ্ত করা হলো। সেখানে আবার অ্যাডহক কমিটি গঠন করা হবে। সেই অ্যাডহক কমিটি ৯০ দিনের মধ্যে নির্বাচন দিয়ে পুনরায় জেলা কমিটিগুলো পুনর্গঠন করবে।
সভায় গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সেটি হলো রেফারিদের ভাতা বাড়ানো। কদিন আগে রেফারিরা বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছিল। গতকালের সভায় তাদের সেই দাবি পূরণ করে ভাতা ৪ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে। এই ভাতা তাঁরা আগামী বছরের জানুয়ারি থেকে পাবেন।
তবে দুই বিদেশি কোচ পিটার বাটলার ও হাভিয়ের কাবরেরার চুক্তি নিয়ে সভায় আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিটি। এ বিষয়ে সাত দিন সময় নিয়েছে বাফুফে। শিগগিরই তারা আরেকটি সভা করে দুই কোচ এবং আগামী বছরের ফুটবল বাজেট ও সূচি চূড়ান্ত করবেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৬ মিনিট আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩৫ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে