
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে আর্জেন্টিনা। নিউজার্সি স্টেডিয়ামে আজ দিবাগত রাত ১টায় আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ শক্তিশালী স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচে লিওনেল মেসির দলকে সমর্থন করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ফাইনাল সামনে রেখে আর্জেন্টিনার জন্য শুভকামনা জানিয়েছেন নেতানিয়াহু। শিরোপা নির্ধারণী ম্যাচের আগের দিন নিজের কার্যালয়ে ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তিনি আর্জেন্টিনা জাতীয় দলের সাফল্য কামনা করেন।
সাক্ষাতে রাষ্ট্রদূত ওয়ানিশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের একটি অডিও শুভেচ্ছাবার্তা নেতানিয়াহুর কাছে তুলে দেন। সেখানে মিলেই বলেন, ‘আপনি আমার বন্ধু, সব সময় আমাদের সমর্থন করেন। আমি শুনে আনন্দিত হয়েছি যে, আমার কারণে আপনি আর্জেন্টিনাকে সমর্থন করছেন।’
এর জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, আপনি একজন বন্ধু। সত্যিকারের বন্ধু। আপনি একজন অসাধারণ বন্ধু। আমরা আপনাকে সমর্থন করি, আমরা বিভিন্নভাবে আর্জেন্টিনার পাশে আছি—আগামীকালও থাকব। শুভকামনা!’
এবারের বিশ্বকাপ যাত্রায় দুই রকমের অভিজ্ঞতা হয়েছে আর্জেন্টিনার। দাপটের সঙ্গে গ্রুপপর্বের বাধা উতরে গেলেও নকআউটে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তিনবারের চ্যাম্পিয়নদের। সেরা ৩২-এ নবাগত কেপভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে পাওয়া আত্মঘাতী গোলে রাউন্ড অব সিক্সটিনে পা রাখে আলবিসেলেস্তেরা।
শেষ ষোলতে মিসরের বিপক্ষে ৮২ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে জয় তুলে নেয় আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতলেও ঘাম ঝরাতে হয়েছে লিওনেল স্কালোনির দলকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে ২ গোল করে সেমিফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।
ফাইনালে ওঠার পথেও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে আর্জেন্টিনা। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ৮৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকেও ৭ মিনিটের ব্যবধানে এনসো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেসের কল্যাণে শেষ হাসি হাসে বর্তমান চ্যাম্পিয়নরা। নকআউটের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ফাইনালেও জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর মেসির দল।

বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার মহারণের আগে নিজের ভবিষ্যদ্বাণী জানিয়ে দিলেন রোনালদো নাজারিও। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারের বিশ্বাস, ফাইনালে লিওনেল মেসিদের সহজেই হারিয়ে বিশ্বকাপ জিতবে লুইস দে লা ফুয়েন্তের দল।
৩ ঘণ্টা আগে
লুইস দে লা ফুয়েন্তের কাছে প্রশ্নটা ছিল অনুমিতই—বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসিকে কীভাবে থামাবে স্পেন? উত্তরে স্প্যানিশ কোচ জানিয়ে দিলেন, তাঁর পরিকল্পনার কেন্দ্রে নেই কোনো একক খেলোয়াড়। বরং পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আর্জেন্টিনার অধিনায়ককে আটকে রাখতে চান তিনি।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। চিরপ্রতিদ্বন্দ্বী দেশ হলেও লিওনেল মেসির নেতৃত্বাধীন আলবিসেলেস্তেদের লড়াইয়ের মানসিকতা ও ঐক্য মুগ্ধ করেছে সাবেক বার্সেলোনা তারকাকে।
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপের ফাইনালে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার সোনালী ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে সম্ভাব্য একাদশ নিয়ে ভাবছেন লিওনেল স্কালোনি। তবে বরাবরের মতোই ফাইনালের আগে নিজের পরিকল্পনা গোপন রেখেছেন আর্জেন্টিনার কোচ।
৬ ঘণ্টা আগে