বিগত কয়েক বছর ধরেই চেলসি দলের সাফল্য বা সম্মানের বদলে তাদের '৯' নম্বর জার্সিটি একরকম ব্যর্থতার প্রতীক হয়ে আছে। সাধারণত ৯ নম্বর জার্সি দলের স্ট্রাইকারকে দেওয়া হয়। কিন্তু কয়েক বছর ধরে চেলসির এই জার্সি নম্বর তাদের জন্য অভিশাপ হিসেবেই ধরা হয়।
এরই ধারাবাহিকতায় চেলসির খেলোয়াড়েরা কেউই আর ৯ নম্বর জার্সিটি পরে খেলতে চান না। এমনকি স্পর্শ করা থেকেও নাকি তাঁরা বিরত থাকেন। বিস্ময়কর এই তথ্য জানিয়েছেন কোচ টমাস টুখেল।
চেলসির খেলোয়াড়েরা কেন ৯ নম্বর জার্সিটি নিতে চাননি, সে প্রসঙ্গে টুখেল বলেন, ‘মানুষ আমাকে বলে এটি অভিশপ্ত! এমন নয় যে আমরা কৌশলগত কারণে বা কিছু খেলোয়াড়ের জন্য এটি উন্মুক্ত রেখেছি। ৯ নম্বর জার্সির জন্য খুব বেশি চাহিদা ছিল না। খেলোয়াড়রা মাঝে মাঝে সংখ্যা পরিবর্তন করতে চায়। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ এটি স্পর্শ করতে চায় না।’
টুখেল জানিয়েছেন, তিনি কুসংস্কারে বিশ্বাসী, তাই তিনিও আসলে নিশ্চিত নন এর শেষ কোথায়। তিনি বলেন, ‘৯ নম্বর জার্সির অভিশাপের শেষ কবে হবে, তার প্রতিশ্রুতি দিতে পারছি না। আমি নিজেও কুসংস্কারাচ্ছন্ন। বুঝতে পারি কেন খেলোয়াড়েরা এটাকে স্পর্শ করে না।’
রোমেলু লুকাকু ইন্টার মিলানে ফিরে যাওয়ার পর চেলসির ৯ নম্বর জার্সিধারী ফুটবলার নেই। স্ট্যামফোর্ড ব্রিজে লুকাকুকে ঘিরে প্রত্যাশার পারদ ওপরে উঠলেও সেটি তিনি পূরণ করতে পারেননি।
অতীত ইতিহাস বলছে, চেলসিতে খেলতে এসে যাঁরাই ৯ নম্বর জার্সি পরে খেলেছেন, তাঁরা বিভিন্ন কারণে পরে ফর্ম হারিয়েছেন । কেউ কেউ চোটে পড়েও ছিটকে গেছেন। এই অভিশাপের সূচনা হয়েছিল জিমি ফ্লয়েড হ্যাসেলব্যাংককে দিয়ে। তাঁর আগে অনেকে ব্যর্থ হলেও মূলত ধারাবাহিক ব্যর্থতার শুরু এখানেই। অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগা থেকে অবনমিত হলে ২০০০ সালে ক্লাব রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফির বিনিময়ে চেলসিতে নাম লিখিয়েছিলেন ফ্লয়েড।

কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
২৯ মিনিট আগে
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
১ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
২ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
২ ঘণ্টা আগে