লিগে টানা তিন ম্যাচ জয় না পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড অবশেষে জয় পেয়েছে। গতকাল জয় পাওয়া ম্যাচে জয়সূচক গোলটি করেছেন মার্কাস রাশফোর্ড। এই মৌসুমে ইংল্যান্ড তারকার গোল মানেই রেড ডেভিলসদের জয় প্রায় নিশ্চিত।
গতকাল নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে ম্যান ইউনাইটেড। এতে করে লিগে টানা তিন ম্যাচ পর ৩ পয়েন্ট পেল দল। দলকে ৩ পয়েন্ট এনে দেওয়া রাশফোর্ড দুটি মাইলফলক ছুঁয়েছেন। কালকের গোলে ক্লাবের দুই পূর্বসূরি ওয়েইন রুনি ও অ্যান্ডি কোলের পাশে বসেছেন তিনি।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে দলের জয় নিশ্চিত হওয়ার পর এই মৌসুমে ম্যান ইউনাইটেডের সর্বোচ্চ ম্যাচ জয়ী গোল রাশফোর্ডের। এখন পর্যন্ত এক মৌসুমে ১০টি জয়ী গোল করেছেন তিনি। দলের হয়ে আর কেউ তাঁর চেয়ে বেশি গোল করতে পারেননি। শুধু এবারই নয়, ২০০৯-১০ মৌসুমের পর তাঁর গোলই সর্বোচ্চ। সেই মৌসুমে সমান ১০ গোল করেছিলেন দলের কিংবদন্তি রুনি। এখনো ৯ ম্যাচ বাকি থাকায় আর তাঁর দুর্দান্ত ফর্ম বলছে, খুব শিগগির ক্লাব ও জাতীয় দলের সাবেক তারকাকে ছাড়িয়ে যাবেন তিনি।
অন্যদিকে কালকের জয়সূচক গোলে কোলের গোলের সংখ্যাকে ছুঁয়েছেন রাশফোর্ড। এখন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সব মিলিয়ে দুজনের গোল ১২১টি। গোলের সংখ্যা সমান হলেও পূর্বসূরির পাশে বসতে বেশি ম্যাচ খেলেছেন দলের বর্তমান তারকা। কোলের ২৭৫ ম্যাচের বিপরীতে ৩৪৮টি খেলেছেন রাশফোর্ড। রুনির মতো সাবেক এই তারকাকেও ছাড়িয়ে যাবেন তা আর না বললেও চলে। দলের সর্বোচ্চ গোলের তালিকায় যৌথভাবে ১১ নম্বরে আছেন তাঁরা। ২৫৩ গোলে সরার শীর্ষে রুনি।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে ভারতীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে। সমাপনী অনুষ্ঠানের পারফরম্যান্স শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭টায় শুরু হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
১২ ঘণ্টা আগে
সিডনি থেকে আজ স্থানীয় সময় দুপুর আড়াইটায় পার্থে অবতরণ করে বাংলাদেশ। আজ কোনো অনুশীলন ছিল না। বিকেলের দিকে খেলোয়াড় এবং কোচিং স্টাফরা কিংস পার্ক পরিদর্শন করেন, যেখানে তাঁরা হাঁটাহাটি ও স্ট্রেচিং সেশন সম্পন্ন করেন। কাল স্থানীয় সময় সকাল ৯ টা থেকে সাড়ে ১০টায় ই অ্যান্ড ডি লিটিস স্টেডিয়ামে হবে অনুশীলন। পর
১৪ ঘণ্টা আগে
২৩ মার্চ থেকে মালদ্বীপে শুরু হবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। ৭ দলের টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষে হিসেবে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
১৪ ঘণ্টা আগে
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরবে কি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে? আরও একবার কি ফাইনালে উঠেও শিরোপা না জেতার আফসোসে পুড়বে ভারত? এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে এসব প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে।
১৬ ঘণ্টা আগে