শুরু হয়ে গেছে ইউরোপের শীর্ষ চার লিগের নতুন মৌসুম। আগামীকাল রাতে মাঠে নামছে প্রিমিয়ার লিগের সবশেষ চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
শুরুতেই কঠিন পরীক্ষার পড়তে হচ্ছে সিটিজেনদের। স্টামফোর্ড ব্রিজে পেপ গার্দিওলার শিষ্যদের আতিথেয়তা দেবে চেলসি। এই ম্যাচ দিয়ে ব্লুজদের ডাগআউটে অভিষেক হবে এনজো মারেসকার। গত জুনে লেস্টার সিটি ছেড়ে চেলসির সঙ্গে চুক্তি করেন তিনি।
গত দুই মৌসুমে গার্দিওলাকে চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছিলেন তাঁরই সাবেক সহকারী আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। এবার ‘মিনি পেপ’ নামে পরিচিত মারেসকাও নামছেন চ্যালেঞ্জ জানাতে। তবে গার্দিওলা জানিয়ে দিয়েছেন, তাঁর শিষ্যরাও প্রস্তুতি নিয়েছেন। শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে ইতিহাদের কোচ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘খেলোয়াড়েরা ফিট ও শারীরিকভাবে ভালো অবস্থায় থাকতেই আমাদের যত দ্রুত সম্ভব পয়েন্ট আদায় করতে হবে। তাদের প্রস্তুতি নিতে হবে।’
তবে ‘হাইভেল্টেজ’ ম্যাচটিতে চোটে পড়ায় রদ্রিকে পাচ্ছেন না গার্দিওলা। গত সপ্তাহে ওয়েম্বলিতে নগরপ্রতিদ্বন্দ্বী ইউনাইটেডকে টাইব্রেকারে হারিয়ে কমিউনিটি শিল্ড জয়ের ম্যাচেও খেলেননি স্প্যানিশ মিডফিল্ডার।
রিয়াল অবশ্য শুরুতেই পাচ্ছে তুলনামূলকভাবে দুর্বল দল মায়োর্কাকে। দিন তিনেক আগে ইতালির আতালান্তাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছে লস ব্লাঙ্কোসরা। সেই সুখস্মৃতি নিয়ে মায়োর্কার মাঠে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে নতুন শিষ্য এমবাপ্পের ভূয়সী প্রশংসা করেছেন কোচ কার্লো আনচেলত্তি, ‘সে অসাধারণ প্রতিভাবান। আমরা সবাই তাকে মানিয়ে নিতে সাহায্য করব। সে খুবই ভালো শুরু করেছে।’
উয়েফা সুপার কাপ দিয়ে রিয়ালের জার্সিতে অভিষেক হয়েছে এমবাপ্পের। আগামীকাল ফরাসি ফরোয়ার্ডের লা লিগায় অভিষেক হবে মায়োর্কার মাঠে। তার জন্য অনুশীলনেও নিজেকে ঝালিয়ে নিয়েছেন ২৫ বছর বয়সী তারকা।

সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
২১ মিনিট আগে
মাঠেই স্লো-ওভার রেটের শাস্তি পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। নিউ চন্ডীগড়ে পরশু দুই দলকেই বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়েছে। আনুষ্ঠানিকভাবেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে দুই দলকে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভারতের কপালে জুটেছে বেশি শাস্তি।
১ ঘণ্টা আগে
নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
৩ ঘণ্টা আগে