
সুযোগ ছিল টানা দ্বিতীয় হ্যাটট্রিক করার। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো সেই সুযোগ নিলেন না। পরিচয় দিলেন উদারতার। যদিও পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ীর উদারতা কাজে লাগাতে পারেননি আবদুর রহমান ঘারিব।
ঘারিব পেনাল্টি থেকে গোল করতে না পারলেও আল নাসরের বড় জয় পেতে কোনো সমস্যা হয়নি। সৌদি প্রো লিগে দ্বিতীয় জয় পেয়েছে তারা ৪–০ গোলে। আল শাবাবকে বিধ্বস্ত করার ম্যাচে জোড়া গোল করেছেন রোনালদো এবং একটি করে করেছেন সাদিও মানে ও সুলতান আল ঘানাম।
সর্বশেষ ম্যাচে আল ফাতেহর বিপক্ষে হ্যাটট্রিক করে পুরো ম্যাচের আলো কেড়ে নিয়েছিলেন রোনালদো। গতকালও ব্যতিক্রম ছিল না। শুরুটা করেন তিনি। ১২ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন। কয়েক মিনিট পরেই হেডে আরেকটি গোল করেন, কিন্তু সেটা ফাউলের কারণে বাতিল হয়।
হেডের গোলটি বাতিল হলেও বিরতিতে যাওয়ার ঠিক ৭ মিনিট আগে আরেকটি পেনাল্টি পায় আল নাসর। ৩৮ মিনিটে পাওয়া স্পটকিকে গোল করতে ভুল করেননি রোনালদো। জোড়া গোল করার পরেই এবার সতীর্থকে দিয়ে গোল উৎসবে মাতেন তিনি। ৪০ মিনিটে সাদিও মানেকে দিয়ে গোল করান।
বিরতির পরেই হ্যাটট্রিকের সুযোগ আসে রোনালদোর সামনে। কিন্তু ৬২ মিনিটের পাওয়া পেনাল্টি নিজে না নিয়ে ঘারিবকে মারতে দিলেন তিনি। সৌদি ফরোয়ার্ডের শট রুখে দিলেন আল শাবাবের গোলরক্ষক কিম সেউং-গিউ। ৮০ মিনিটে আল নাসরের আল ঘানাম যখন প্রতিপক্ষের জালে শেষ পেরেক দিলেন, তখন পর্তুগিজ তারকার সুযোগ ছিল হ্যাটট্রিকের। কিন্তু এবার ভাগ্যের কারণে পারেননি। তাঁর হেড পোস্টে লেগে ফিরে এলে গোল করেন আল ঘানাম।
বড় ব্যবধানে ম্যাচ জয়ের পর উচ্ছ্বসিত রোনালদো সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘কী দুর্দান্ত আমাদের স্টেডিয়ামের পরিবেশ। সমর্থকদের সঙ্গে জয় উদ্যাপন করে খুশি। দল অবিশ্বাস্য খেলেছে।’
গতকালের জোড়া গোলে ৩ ম্যাচ খেলে ৫ গোল করেছেন রোনালদো। এতে করে লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনি। সঙ্গে সবচেয়ে বেশি অ্যাসিস্টও তাঁর। ২ গোলে সহায়তা করেছেন। লিগের অন্য ম্যাচে আল তাইকে ২–০ গোলে হারিয়েছে আল আহলি। গোল দুটি করেছেন রিয়াদ মাহরেজ ও ফ্র্যাঙ্ক কেসি।

মাঠ ছাড়ার সময় কিছুটা আবেগের অবতারণা হলো। অ্যানফিল্ডের চেনা গ্যালারির দিকে তাকালেন মোহাম্মদ সালাহ। এরপর দর্শকদের উদ্দেশে হাত নাড়িয়ে অভিবাদন জানালেন। ভক্তরাও সম্মান জানাতে ভুল করেননি। দাঁড়িয়ে করতালিতে মিশরীয় ফরেয়ার্ডকে অভ্যর্থনা জানান। একই সঙ্গে সবার মনে একটি প্রশ্নও জমা হয়—এটাই কি তবে লিভারপুলের জার্
২৯ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই চার-ছক্কার ঝড়, ব্যাটারদের সামনে বোলারদের অসহায় আত্মসমর্পন। তবে গতকাল বোলারদের ওপর ঝড়টা গেছে একটু বেশিই। আইপিএলে এর আগে কখনো এমন দিন দেখেনি ভক্তরা। এদিন দুই ম্যাচ মিলিয়ে স্কোরবোর্ডে জমা হয়েছে ৯৮৬ রান।
২ ঘণ্টা আগে
ফুটবল বিধাতা বোধ হয় চেক প্রজাতন্ত্রের জন্য এক রোমাঞ্চকর চিত্রনাট্য আগেই লিখে রেখেছিলেন। ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে তাদের যে পথ পাড়ি দিতে হয়েছে, তা কোনো মহাকাব্যিক যুদ্ধের চেয়ে কম নয়। টানা দুটি প্লে-অফ ম্যাচ, দুটিতেই অতিরিক্ত সময়ের স্নায়ুচাপ এবং দুবারই পেনাল্টি শুটআউটের অগ্নিপরীক্ষা—সব বাধা টপকে দীর্
২ ঘণ্টা আগে
ক্রীড়া প্রতিমন্ত্রী ক্লাব পরিদর্শনকালে আবাহনী ও মোহামেডান ক্লাবের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল উপস্থিত ছিলেন। ক্লাবটির বর্তমান ফুটবলাররা ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে বরণ করে নেন এবং ক্লাবের পক্ষ থেকে তাঁকে সম্মানসূচক জার্সি উপহার দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে