টানা দ্বিতীয়বারের মতো ইতালিয়ান সুপারকাপের চ্যাম্পিয়ন ইন্টার মিলান। গতকাল সুপারকাপের ফাইনালে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে গোল ৩টি করেন ফেদেরিকো ডিমার্কো, এডেন জেঁকো ও লাউতারো মার্টিনেজ।
সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকেই বল পজিশন নেয় এসি মিলান। কিন্তু গোলের খেলায় গোল করতে ব্যর্থ হয় তারা। বলা যায়, সেরকম আক্রমণই গড়তে পারেনি দলটি।
অন্যদিকে বল পজিশনে পিছিয়ে থাকলেও কাজের কাজটি করেছে ইন্টার। প্রথমার্ধেই দুই গোল পায় তারা। শুরু থেকেই একের পর এক আক্রমণ করে নগর প্রতিদ্বন্দ্বীদের রক্ষণভাগকে ব্যস্ত রাখে ইন্টার, যার ফলও পায় দ্রুত।
ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় তারা। নিকো বারেল্লার পাস থেকে দলকে লিড এনে দেন ডিমার্কো। বিরতিতে যাওয়ার আগে ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেঁকো। আলেসান্দ্রো বাস্তোনির পাস ধরে ডান পায়ে দুর্দান্ত ফিনিশিং করেন বসনিয়া ও হার্জেগোভিনার এই ফরোয়ার্ড।
বিরতির পর গোল শোধের চেষ্টা করলেও পারেনি এসি মিলান। উল্টো ৭৭ মিনিটে আরেকটি গোল হজম করে তারা। এবারের গোলটি করেন লাউতারো মার্তিনেজ। দলের শেষ গোলে সহায়তা করেন ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার।
এই জয়ে সুপারকাপের ইতিহাসে সপ্তমবারের মতো সুপারকাপ জিতল ইন্টার। সমান শিরোপা নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানেরও। ৯বার জিতে শীর্ষে আছে ‘তুরিনের বুড়ি’ নামে পরিচিত জুভেন্টাস।

একদিকে পুরোনো রাজত্বের অবসান, অন্যদিকে নতুনদের আবির্ভাব—ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম আজ শুরু হচ্ছে অনেক বদলে যাওয়া এক প্রেক্ষাপটে। আর্সেনাল এবার শিরোপা ধরে রাখার মিশনে নামবে। কিন্তু শিরোপার লড়াইটা এবার মোটেও একমুখী নয়। পেপ গার্দিওলার বিদায়ের পর ম্যানচেস্টার সিটি শুরু করছে নতুন অধ্যায়, লিভারপুলও
৩০ মিনিট আগে
ঘরের মাঠ ডারউইনে প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি জেক ওয়েদারাল্ড। সিরিজের প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে কপাল পোড়ে ওয়েদারাল্ডের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকেই বাদ পড়েন তিনি। তাঁর জায়গায় এসেছেন ম্যাথু রেনশ। জায়গা করে নিয়েছেন একাদশেও।
১ ঘণ্টা আগে
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমেই চোখধাঁধানো ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। ১০১ রানের ইনিংস খেলে হানিফ মোহাম্মদের ৬৪ বছর আগের ঘটনা ফিরিয়ে আসেন তানজিদ। কিন্তু প্রথম টেস্টের সেঞ্চুরিয়ানকে নিয়ে হঠাৎ করে তৈরি হয় দুশ্চিন্তা। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা শুনে ক্রিকেটপ্রেমীরা এখ
২ ঘণ্টা আগে
ম্যাকাইতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এই টেস্ট জিতলে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করবে বাংলাদেশ। বিদেশের মাঠে সেটা হবে এশিয়ার দলটির চতুর্থ টেস্ট সিরিজ জয়। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বা
২ ঘণ্টা আগে