রাশিয়ার হামলার পর থেকে বিপর্যস্ত অবস্থায় আছে ইউক্রেন। ইউক্রেনীয়দের বড় একটি অংশ প্রতিরোধ গড়ে তুললেও, অন্য দেশের নাগরিকেরা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব ইউক্রেন ছেড়ে নিজ দেশে ফিরে যেতে। অনেকে ইতিমধ্যে ছেড়ে গেছেন দেশটি। যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়া ইউক্রেন থেকে দেশে ফিরেছেন ৪০ জন ব্রাজিলিয়ান ফুটবলারসহ অন্যান্য কর্মকর্তারা।
ফুটবলের জন্যই মূলত পরিচিত ব্রাজিল। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের ফুটবলাররা। একইভাবে ইউক্রেনের লিগেও খেলেন অনেক ব্রাজিলিয়ান ফুটবলার। এ ছাড়া ক্লাবগুলোর বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল আরও অনেকে। তবে রাশিয়ার হামলার পর অনিশ্চয়তায় পড়েন যায় তাঁদের সবার জীবন। তবে শেষ পর্যন্ত সেই সব ফুটবলারদের উদ্ধার করে ধাপে ধাপে দেশে ফিরিয়ে নিচ্ছে ব্রাজিল সরকার।
এদিকে দেশে ফিরে আবেগ সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ফুটবলাররা। নিজেদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ জানান সরকারকে। পাশাপাশি যুদ্ধ ক্ষেত্রে থাকা নিজেদের বন্ধু ও ভক্তদের জন্য নিজেদের দুশ্চিন্তার কথাও জানান তারা। তাঁদের আশা, খুব দ্রুতই মিটে যাবে সব সংঘাত, স্বাভাবিক হবে দেশটির খেলার জগৎও।
জানা গেছে, ইউক্রেনের বিভিন্ন ক্লাবে অন্তত ৫০০ ব্রাজিলিয়ান ফুটবলার খেলে থাকেন। যাদের এখন ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনছে ব্রাজিল সরকার।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে