লড়াইটা সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের—জাপান ও নরওয়ের। জার্মানিকে হারিয়ে ১৯৯৫ সালে নারী বিশ্বকাপের দ্বিতীয় আসরের শিরোপা জিতেছিল নরওয়ে। এরপর অবশ্য আর ফাইনাল খেলতে পারেনি তারা। জাপানও তাদের একমাত্র বিশ্বকাপ জিতে ২০১১ সালে, যুক্তরাষ্ট্রকে হারিয়ে। তবে আরেকবার ফাইনালে খেলার স্বপ্নযাত্রাটা অব্যাহত রেখেছে এশিয়ান দেশটি।
আজ নিউজিল্যান্ডের ওয়েলিংটনে দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইয়ে শেষ হাসিটা হাসল জাপানের। নরওয়েকে ৩-১ গোলে হারিয়ে ২০২৩ নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জাপান। ১৫ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে নরওয়ে। অবশ্য এর পাঁচ মিনিট পর সমতায়ও ফেরে তারা। তবে দ্বিতীয়ার্ধে দুই গোল দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।
৮১ মিনিটে জাপানের শেষ গোলটি করেন হিনাটা মিয়াজাওয়া। চলতি বিশ্বকাপে ৫ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে সবার সামনে তিনি। শেষ আটে জাপান প্রতিপক্ষ হিসেবে পেতে পারে রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র বা সুইডেনকে। ‘সি’ গ্রুপে টানা তিন জয়ে শীর্ষ হিসেবে শেষ ষোলোয় উঠেছিল জাপানি মেয়েরা। তবে নরওয়ের শুরুটা হয়েছিল অঘটন দিয়ে।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও ‘এ’ গ্রুপের রানারআপ হিসেবে নকআউটপর্ব নিশ্চিত করে তারা। একই গ্রুপের শীর্ষ দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে ওঠে সুইজারল্যান্ড। কিন্তু দুই দলই ঘরে ফিরল আজ। সুইস মেয়েদের ৫-১ গোলে উড়িয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করেছে স্পেন। ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় স্প্যানিশরা। ৬ মিনিট পর তাদের আত্মঘাতী গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। তবে এরপরই গোল উৎসবে মেতে ওঠে স্পেন।

ভারতের বিপক্ষে আবেদনও করছেন। তবে আম্পায়ার সাড়া দিচ্ছেন না। কিন্তু যখন টিভি রিপ্লেতে দেখানো হচ্ছে, তখন আফসোসে পুড়ছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। ইশ! যদি রিভিউ নিতাম—সফরকারী ক্রিকেটারদের তখন এমনটা ভাবা ছাড়া আর কিছু করার থাকে না।
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবল সামনে রেখে দলগুলো এরই মধ্যে চলে গেছে মার্কিন মুলুকে। টুর্নামেন্ট সামনে রেখে দলগুলো নিচ্ছে প্রস্তুতি। ইরান ফুটবল দল তাদের বিশ্বকাপযাত্রা শুরু করল অন্যভাবে। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে রওনা দিলেন ইরানি ফুটবলাররা।
১০ ঘণ্টা আগে
ম্যাট হেনরিকে বোল্ড করেই নিউজিল্যান্ডের ইনিংসের ইতি টানলেন গাস অ্যাটকিনসন। দর্শকদের উদ্দেশ্যে অ্যাটকিনসন দেখালেন তাঁর হাতে থাকা লাল বল। চারপাশে তখন ভেসে আসছে করতালি। কারণ, হেনরিকে ফিরিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিতের পাশাপাশি টেস্টে আরও এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অ্যাটকিনসন।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। আগেও ক্ষমতাসীন দলের প্রভাব ছিল বিসিবিতে। তবে এবার যেন অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে। জাতীয় সংসদেও বিসিবিকে বলা হয়েছে ‘বাপের দোয়া’ ক্রিকেট বোর্ড। সব সমালোচনা ঝেড়ে ফেলে তামিম দেশের ক্রিকেটের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেছেন।
১২ ঘণ্টা আগে