ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যাওয়ার পর থেকেই আলোচনায় সৌদি আরবের ফুটবল লিগ। তারকা ফুটবলারদের হাট বসেছে সৌদিতে। সেই তালিকায় এবার নাম লেখালেন রবার্তো ফিরমিনো।
২০১৫ সালে জার্মান ক্লাব হফেনহেইম থেকে লিভারপুলে আসেন ফিরমিনো। ২০২২-২৩ মৌসুম শেষে লিভারপুল ছাড়েন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ইংলিশ এই ক্লাবের সঙ্গে ৮ বছরের সম্পর্ক শেষে ফিরমিনো এখন আল আহলিতে। আল আহলির সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। ২০২৩-২৪ মৌসুমে ফিরমিনো সতীর্থ হিসেবে পাচ্ছেন এদোয়ার্দো মেন্দিকে। আল আহলিতে খেলার আগে মেন্দি সর্বশেষ খেলেছেন চেলসিতে।
এই নিয়ে চতুর্থ ক্লাবে খেলতে যাচ্ছেন ফিরমিনো। এর আগে তিনি খেলেছেন ফিগুইরেন্স, হফেনহেইম ও লিভারপুলে। ৫৫৩ ম্যাচ খেলে করেছেন ১৬৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ১১৫ গোলে। যার মধ্যে লিভারপুলের জার্সিতে ৩৬২ ম্যাচ খেলে করেছেন ১১১ গোল। অলরেডদের জার্সিতে ৭টি শিরোপা। যার মধ্যে ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ২০১৯-২০ মৌসুমের প্রিমিয়ার লিগ জিতেছেন। মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ফিরমিনো—আক্রমণ ভাগে এই তিনজনের রসায়ন বেশ জমে উঠেছিল। লিভারপুলকে এনে দিয়েছিলেন অনেক সাফল্য।
রোনালদো ছাড়াও করিম বেনজেমা, এনগোলো কান্তের মতো তারকারা এখন সৌদিতে। লিওনেল মেসি, নেইমারকেও নিতে চেয়েছিল আল হিলাল। তবে মেসি এখন পাড়ি জমাচ্ছেন ইন্টার মিয়ামিতে। আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিই শুধু বাকি। অন্যদিকে নেইমারকে নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।
সৌদি আরবের লিগে তারকা ফুটবলাররা:
ক্রিস্টিয়ানো রোনালদো (আল নাসর)
করিম বেনজেমা (আল ইত্তিহাদ)
এনগোলো কান্তে (আল ইত্তিহাদ)
কালিদু কৌলিবালি (আল হিলাল)
রুবেন নেভেস (আল হিলাল)
এদোয়ার্দো মেন্দি (আল আহলি)
রবার্তো ফিরমিনো (আল আহলি)

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩১ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে