
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ। তবে যাত্রাটা ভালো হয়নি ফয়সাল-নাহিদুলদের। গোল হজম করতে হয় একেবারে অন্তিম সময়ে। তবে আজ আর তেমন ভুল করতে চায় না বাংলাদেশ। আরেকটা শিরোপা নিয়ে বাড়ি ফিরতে চায় নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দিয়ে।
গতকাল সংবাদ সম্মেলনেও এমন আভাস দিয়ে রেখেছেন বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটু, ‘গত ম্যাচে ছেলেরা যে পারফর্ম করেছে, সেটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল। প্রথম ম্যাচে আমরা ভারতের মুখোমুখি হয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করাটা আমাদের ম্যাচ থেকে ছিটকে দেয়। ভারত শক্তিশালী দল, তারা বর্তমান চ্যাম্পিয়নও। তবে ফাইনাল ফাইনালই। সেখানে কেউ কাউকে ছাড় দেয় না। সবাই তার সেরাটা দিতে চায়। আমার চেষ্টা থাকবে প্রতিপক্ষকে কীভাবে আটকানো যায়, সেই পরিকল্পনা করা। আর সবার মতো এই ম্যাচ নিয়ে আমারও একই কথা, আমরা শিরোপা নিয়েই বাড়ি ফিরতে চাই।’
ভারত অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন। এবারও তারা শিরোপার আশায়। তবে বাংলাদেশও চাইবে পুরোনো দুঃস্মৃতি যেন আর ফিরে না আসে। ২০২৩ সালের সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই ভারতই বাধা হয়েছিল বাংলাদেশের জন্য। সেবার আশা জাগিয়ে শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশের সময়টা দারুণ যাচ্ছে। কদিন আগে যুবারা নেপাল থেকে ভারত-বাধা পেরিয়ে শিরোপা জিতেছিলেন। এবার জুনিয়রদের পালা। তাঁরাও আশাবাদী।
সেমিতে পাকিস্তানের বিপক্ষে ভালো খেলাটাই এখন ফাইনালে বাংলাদেশের বড় প্রেরণা। মাঠে নামার আগে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক নুরুল হুদা ফয়সালও তেমনটা ভাবছেন, ‘আমার প্রথম ম্যাচেই ভারতের কাছে হেরেছিলাম। ওই ম্যাচে আমাদের কিছু ভুল ছিল। পরের ম্যাচগুলোতে ভালো করার চেষ্টা করি। আশা করছি, ফাইনালে একই ভুল হবে না। দারুণ কিছু করার আশায় সবাই।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে