মারা গেলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার আমানসিও আমারো। ৮৩ বছর বয়সে আজ না ফেরার দেশে চলে যান লস ব্লাঙ্কোসদের এই কিংবদন্তি।
রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আমানসিওর মৃত্যুর কথা নিশ্চিত করেছে। রিয়াল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, আমানসিও আমানের মৃত্যুতে রিয়াল মাদ্রিদ ক্লাব, ক্লাবের সভাপতি ও বোর্ড পরিচালক গভীর শোকাহত। তাঁর স্ত্রী কনসুয়েলো এবং সন্তান অস্কার, বেলেন, প্যাট্রিসিয়া, মার্কোস ও ক্লদিয়া, ভাই হুয়ান কার্লোস, তাঁর নাতনী, আত্মীয়, সহকর্মী ও প্রিয়জনদের সমবেদনা জানাচ্ছি ক্লাবের পক্ষ থেকে।
১৯৬২ থেকে ১৯৭৬ পর্যন্ত এই ১৪ বছর রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছিলেন আমানসিও। লস ব্লাঙ্কোসদের জার্সিতে ৪১৮ ম্যাচ খেলে করেছেন ১৪২ গোল ও অ্যাসিস্ট করেছেন ৪ গোলে। রিয়ালের হয়ে ৯ বার জিতেছেন স্প্যানিশ লিগ। কোপা দেল রের শিরোপা জিতেছেন তিনবার। ইউরোপিয়ান কাপ একার জিতেছেন কিংবদন্তি এই ফুটবলার। আর স্পেনের হয়ে ৪২ ম্যাচে করেছেন ১১ গোল করেন তিনি। ১৯৬৪ সালে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন সাবেক এই ফুটবলার।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৬ মিনিট আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩৬ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে