মরক্কোর বিপক্ষে হেরে দ্বিতীয় রাউন্ডেই স্পেনের এবারের বিশ্বকাপ যাত্রা থমকে গিয়েছিল। ব্যর্থতার দায় স্বীকারও করেছিলেন স্পেনের কোচ লুইস এনরিকে। আজ তিনি হলেন বরখাস্ত।
এক বিবৃতিতে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এনরিকের বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘সভাপতি লুইস রুবিয়ালেস এবং স্পোর্টিং ডিরেক্টর হোসে ফ্রান্সিস্কো মোলিনা দুজনই কোচকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।’
এনরিকে স্পেনের কোচের দায়িত্ব পেয়েছিলেন দুই দফায়। প্রথমবার ছিল ২০১৮ এর ৯ জুলাই থেকে ২০১৯ এর ১০ মার্চ। আর দ্বিতীয় দফায় ২০১৯ এর ১৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর, ২০২২। সব মিলিয়ে ৪৫ ম্যাচ স্পেনের কোচ ছিলেন এনরিকে। জিতেছেন ২৫ ম্যাচ, হেরেছেন ৯ ম্যাচে এবং বাকি ১১ ম্যাচ হয়েছে ড্র। এবারের বিশ্বকাপে কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল স্পেন। এরপর জার্মানির বিপক্ষে ১-১ ড্র করে স্প্যানিশরা। আর জাপানের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় স্পেন। মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হেরে শেষ ষোলোতেই থমকে যায় স্প্যানিশদের বিশ্বকাপ যাত্রা। গত বিশ্বকাপেও শেষ ষোলোতেই স্পেনের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছিল।

দুই মাস ব্যবধানে দুই বার অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। আগস্টে ছেলেদের পর এবার অজিদের ডেরায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে স্বাগতিকদের হুংকার ছুড়লেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
১ ঘণ্টা আগে
রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১ ঘণ্টা আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
১ ঘণ্টা আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
২ ঘণ্টা আগে