
রিয়াল জারাগোজা গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদার কী হয়েছিল, সেটা তিনিই ভালো জানেন। হঠাৎ করে প্রতিপক্ষ ফুটবলারের ওপর আক্রমণ করতে থাকেন তিনি। এমনকি লাল কার্ড দেখার পর আরও উন্মত্ত হয়ে ওঠেন। প্রতিপক্ষ অধিনায়ককে মারলেন ঘুষি। এমন ঘটনায় কড়া শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।
আন্দ্রাদার মেজাজ হারানোর ঘটনা ঘটে গতকাল স্পেনের দ্বিতীয় বিভাগের হুয়েস্কা-রিয়াল জারাগোজা ম্যাচে। ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে হুয়েস্কা অধিনায়ক হোর্হে পাউলিদোকে ধাক্কা দেন রিয়াল জারাগোজা গোলরক্ষক আন্দ্রাদা। রেফারি দামাসো আরকেদিয়ানো মনেসিলো এই ঘটনায় লাল কার্ড দেখান আন্দ্রাদাকে। লাল কার্ড দেখে দ্বিগ্বিদিক শূন্য হয়ে আন্দ্রাদা এবার পাউলিদোর মুখে সজোরে ঘুষি মারেন।
প্রতিপক্ষ ফুটবলাররা তো বটেই, এমনকি সতীর্থরাও সামলাতে পারছিলেন না আন্দ্রাদাকে। পাউলিদোর মুখে আন্দ্রাদার ঘুষি মারার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। হুয়েস্কা-রিয়াল জারাগোজার ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। হুয়েস্কা গোলরক্ষক দানি হিমেনেজ ও জারাগোজার ডিফেন্ডার দানি তাসেন্দেকে বহিষ্কার করা হয়।
স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে মারামারির ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে রিয়াল জারাগোজা। স্প্যানিশ এই ক্লাবটি এক বিবৃতিতে লিখেছে,
‘আমরা এমন কিছু ঘটনা দেখেছি, যা এই ম্যাচের জন্য লজ্জাজনক এবং কখনোই ঘটার কথা না। এমন ঘটনা রিয়াল জারাগোজা বা তাদের সমর্থকদের প্রতিনিধিত্ব করে না। ক্রীড়াসুলভ মনোভাব, সাহস এবং প্রতিপক্ষের প্রতি সম্মানের জন্য তাঁদের খ্যাতি রয়েছে।’
প্রতিপক্ষ ফুটবলারদের ঘুষি মারার ঘটনায় ক্ষমা চেয়েছেন আন্দ্রাদা। আর্জেন্টাইন এই গোলক্ষক বলেন, ‘নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। যে শাস্তিই দেওয়া হোক না কেন, তা মেনে নেবেন।’ মারামারির ম্যাচে রিয়াল জারাগোজাকে ১-০ গোলে হারিয়েছে হুয়েস্কা। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোল করেন হুয়েস্কা মিডফিল্ডার অস্কার সিয়েলভা।

ডালাস ডাউনটাউনে শুক্রবার ঠিক বিকেল ৫টার দিকে হোটেল অ্যাডলফাসের পেছন দরজায় এসে দাঁড়াল আর্জেন্টিনা দলের বহনকারী তিনটি বাস। মেসিদের এক পলক দেখতে ডালাসের এ পাঁচ তারকা হোটেলের পেছনের দিকেও যথারীতি আর্জেন্টাইন সমর্থকদের ভিড়।
৩২ মিনিট আগে
একটা সময় যে আর্জেন্টিনাকে ‘আর জেতে না, আর জেতে না’ বলে ট্রল করা হতো, সেই দলটি রীতিমতো উড়ছে। ২০২১ থেকে শুরু করে চারটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা। ছন্দে থাকার পুরস্কার হিসেবেই ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম সারিতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেমে এরই মধ্যে গ্র
৫ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বই এখনো শুরু হয়নি। ফাইনাল তো বহু দূরের পথ। তবে হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিলিয়ানোর চোখ আরও সামনে। ২০৩৪ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র আয়োজন করতে পারবে বলে মনে করেন তিনি।
৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের অংশটুকু বাদ দিলে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স দুর্দান্ত। গত অক্টোবর থেকেই ধরা যাক। টানা চার ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি নিজেদের ইতিহাসে টানা চার টেস্ট বাংলাদেশ জিতেছে এ সময়ই।
৬ ঘণ্টা আগে