
প্রযুক্তির উৎকর্ষের ছোঁয়া লেগেছে প্রায় সবখানেই। খেলাধুলাতেও দেখা যায় হরেক রকমের প্রযুক্তির খেল। ফিফা এবার ভিন্ন রকম এক চমক দেখাতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপে। নতুন এই প্রযুক্তির সাহায্যে রেফারির চোখেই দেখা যাবে ফিফা ক্লাব বিশ্বকাপ।
ক্লাব বিশ্বকাপে রেফারিদের শরীরে থাকবে ভিডিও ক্যামেরা। এই বডি ক্যামের মাধ্যমে মাঠের অনেক কিছু পুঙ্খানুপুঙ্খরূপে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। ফিফা গতকাল এই তথ্য জানিয়েছে। টেলিভিশন, অনলাইনে দর্শকেরা যাতে ভালো করে খেলা দেখতে পারেন, সেজন্য বডি ক্যাম আনা হচ্ছে বলে জানিয়েছেন ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা। ফিফা রেফারি কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমাদের মতে দর্শকেরা খেলা দেখার নতুন অভিজ্ঞতা পাবেন। এমন কিছু অ্যাঙ্গেলের ছবি তাঁরা দেখবেন যেটা আগে কখনো দেখার সুযোগ হয়নি তাঁদের। রেফারিদের প্রশিক্ষণেও এটা দরকার হবে। তাঁরা কীভাবে কাজ করেন সেটাও বোঝা যাবে। কী দেখছেন রেফারি, এটাও অনেক গুরুত্বপূর্ণ।’
রেফারিদের বডি ক্যামেরা তো আছেই। ক্লাব বিশ্বকাপে আরও একটি পরিবর্তন ফিফা নিয়ে আসছে। ক্লাব বিশ্বকাপে গোলরক্ষকরা ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলে প্রতিপক্ষ দল কর্নার পাবে। বর্তমানে এই নিয়মের অধীনে প্রতিপক্ষকে পরোক্ষভাবে ফ্রিকিক দেওয়া হয়।
প্রযুক্তিগত পরিবর্তনের কথা বলার পাশাপাশি ফিফা গতকাল ক্লাব বিশ্বকাপের ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে সব মিলিয়ে ১১৭ ম্যাচ কর্মকর্তার নাম জানিয়েছে ফিফা। তাঁদের মধ্যে আছেন ৩৫ রেফারি, ৫৮ সহকারী রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) আছেন ২৪ জন। এই ১১৭ ম্যাচ কর্মকর্তা ৪১ দেশ থেকে আছেন।
এবারের ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৩২ দল। এই ৩২ দল এসেছে ৬ ফেডারেশন থেকে। ১৪ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ২০২৩ সালে সবশেষ অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে আল আহলিকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি। সেবার টুর্নামেন্টে অংশ নিয়েছিল সাত দল।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩১ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে