Ajker Patrika

বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ
অনূর্ধ্ব–১৫ বিশ্বকাপের টায়ার ‘ই’ এর সেমিফাইনালে বাংলাদেশ। ছবি: বাফুফে

আজারবাইজানের বাকুতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে উড়ছে বাংলাদেশ। টুর্নামেন্টের ‘ই’ টায়ারের কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে উঠেছে সেমিফাইনালে। দলের দাপুটে জয়ে জোড়া গোল করেছে পাভেল, একটি করে গোল এসেছে বায়েজিদ ও শাবকের পা থেকে।

বাকুতে আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে বাংলাদেশ। আটজনের এই টুর্নামেন্টে (এইট-এ-সাইড) প্রতি অর্ধে ২০ মিনিট করে খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচের নবম মিনিটেই বায়েজিদের দুর্দান্ত গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী রূপ নেয় বাংলাদেশের কিশোর ফুটবলাররা। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পাভেল। এরপর ৩৬ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেয় এই ফরোয়ার্ড। ম্যাচের শেষভাগে দলের চতুর্থ ও শেষ গোলটি করেন শাবক। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিশ্চিত করেই সেমিফাইনালের উল্লাসে মাতে দল।

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার আয়োজনে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ১৮৯টি দেশ। বাছাইপর্বে ‘সি’ গ্রুপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে পঞ্চম হওয়া ৩২ দল নিয়ে চলছে ‘ই’ টায়ারের নকআউট পর্ব। নকআউটে দারুণ ছন্দে থাকা বাংলাদেশ টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট কেটেছে। পুরো টুর্নামেন্টে ছয়টি ভিন্ন টায়ারে ছয়টি আলাদা চ্যাম্পিয়ন দল নির্ধারণ করবে ফিফা। বাংলাদেশ ‘ই’ টায়ারে চ্যাম্পিয়ন হলে ১২৯তম দল হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত