বলতে গেলে এক রকম সুখবরই পেয়েছেন কার্লোস তেভেজ। বুকের ব্যথায় হাসপাতালে ভর্তি হলেও বেশিদিন তাঁকে থাকতে হয়নি। আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে।
ইন্দিপেন্দিয়েন্তে ক্লাব গত রাতে এক বিবৃতিতে তেভেজের ছাড়া পাওয়ার কথা নিশ্চিত করেছে। বুয়েনস এইরেস ভিত্তিক দলটিতে আজ তাঁর যোগ দেওয়ার কথা। বর্তমানে তিনি ক্লাবটির কোচের দায়িত্বে আছেন। আর্জেন্টাইন ক্লাবটি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে বলেছে, ‘কার্লোস তেভেজ মেডিকাল পরীক্ষা সম্পন্ন করেছেন। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি পরীক্ষা করতে বাড়ি ফিরবেন। আগামীকাল (আজ) অনুশীলনে যোগ দেবেন।’ ক্লাবটিই গত পরশু জানিয়েছিল তেভেজের হাসপাতালে ভর্তি হওয়ার কথা।
২০২২ সালে বুটজোড়া তুলে রাখার পর স্বদেশি ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে প্রথম কোচিং শুরু করেন তেভেজ। রোজারিওর হয়ে সময়টা ভালো না কাটায় পরে কোচিং ক্যারিয়ারে এক বছর বিরতি নেন তিনি। ২০২৩ সালে ইন্দিপেন্দিয়েন্তের সঙ্গে চুক্তি করেন ৪০ বছর বয়সী কোচ। যার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত রয়েছে।
কোচিং ক্যারিয়ার খুব বেশি দিনের না হলেও খেলোয়াড়ি ক্যারিয়ার দীর্ঘ ছিল তেভেজের। ২০ বছরের ক্যারিয়ার ৫১৭ ম্যাচে ২২৭ গোল করেছেন তিনি। আর্জেন্টিনার হয়ে ৭৬ ম্যাচে করেছেন ১৩ গোল। দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টারের হয়ে খেলে ৩টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি। ক্যারিয়ারের একমাত্র মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপাটি জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৬ মিনিট আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩৫ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে