
উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডে অঘটনের শিকার হয়েছে রিয়াল মাদ্রিদ। বেনফিকার কাছে ৪-২ গোলে হেরেছে তারা। এই হারে রাউন্ড অব সিক্সটিনে খেলার অপেক্ষা বেড়েছে লস ব্লাঙ্কোসদের। বিপরীত চিত্র বার্সেলোনা শিবিরে। কোপেনহেগেনকে ৪-১ ব্যবধানে হারিয়ে উৎসব করেছে কাতালানরা। এই জয়ে সরাসরি শেষ ষোলতে জায়গা করে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
এবারের চ্যাম্পিয়নস লিগের শুরু থেকেই উড়ছে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। প্রথম পর্বের শেষ রাউন্ডের আগেই সরাসরি শেষ ষোলর টিকিট কাটে এই দুই ক্লাব। শেষ রাউন্ডেও কাঙ্খিত জয় তুলে নিয়েছে তারা। পিএসভিকে ২-১ গোলে হারিয়েছে বাভারিয়ানরা। অপর ম্যাচে কায়রাত আলমাতির বিপক্ষে আর্সেনালের জয় ৩-২ ব্যবধানে।
শেষ রাউন্ডে এসে বার্সা ছাড়াও সরাসরি শেষ ষোলতে জায়গা নিশ্চিত করেছে লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার সিটি, টটেনহাম হটস্পার ও স্পোর্টিং সিপি। শীর্ষ আটে থেকে প্রথম পর্বের বাধা পার করলেও শেষ রাউন্ডে হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে সিপি ও চেলসির। নাপোলির কাছে ৩-২ গোলে হেরেছে ব্লুজরা। আথলেতিক বিলবাওয়ের কাছে সমান ব্যবধানে হেরেছে সিপি। বাকি ৩ দল পূর্ণ পয়েন্ট নিয়েই শেষ ষোলতে পা রেখেছে।
রিয়ালকে হারালেও প্লে অফ খেলতে হবে বেনফিকাকে। মাদ্রিদের ক্লাবটির মতো গতবারের চ্যাম্পিয়ন পিএসজিও সরাসরি শেষ ষোলতে জায়গা করে নিতে পারেনি। প্যারিসের ক্লাবটিকেও প্লে অফ পার করে পরের পর্বে ওঠতে হবে। শেষ রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লুইস এনরিকের শিষ্যরা। এছাড়া প্লে অফে খেলতে হবে ইন্টার মিলান, জুভেন্টাস, আতলেতিকো মাদ্রিদ, বুরুশিয়া ডর্টমুন্ড, নিউক্যাসলের মতো ক্লাবগুলোকে। অন্যদিকে প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছে মার্শেই, পাফোস, ইউনিয়ন সেন্ট জিলোয়া, পিএসভি, বিলবাও, নাপোলি, কোপেনহেগেন, আয়াক্স, ফ্রাঙ্কফুর্ট, স্লাভিয়া প্রাগ, ভিয়ারিয়াল ও কাইরাত আলমাতি।
সরাসরি শেষ ষোল: আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার সিটি।
প্লে অফ: রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, জুভেন্টাস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, বায়ার লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বুদো/গ্লিম্ট, বেনফিকা।
প্রথম পর্ব থেকে বিদায়: মার্শেই, পাফোস, ইউনিয়ন সেন্ট জিলোয়া, পিএসভি, বিলবাও, নাপোলি, কোপেনহেগেন, আয়াক্স, ফ্রাঙ্কফুর্ট, স্লাভিয়া প্রাগ, ভিয়ারিয়াল ও কাইরাত আলমাতি।

বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ফ্রান্সের কাছে হেরে এমনিতেই বেশ সমালোচনার মুখে ব্রাজিল। তার ওপর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চিন্তা বাড়ালেন রাফিনহা। আবারও পুরনো চোটের শঙ্কায় আছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে
১১ মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল। খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও তিনবারের চ্যাম্পিয়নদের হয়ে নতুন দায়িত্বে দেখা যাবে ক্যারিবীয় অলরাউন্ডারকে। দলটির পাওয়ার হিটিং কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। আইপিএল শুরুর আগের দিন ঘটা করে সেই বার্তাই
২ ঘণ্টা আগে
কাল শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম মৌসুম। চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের আগের ১৮ মৌসুমে হয়েছে অনেক ব্যক্তিগত এবং দলীয়। আরও একটি মৌসুম শুরুর আগে দেখে নেওয়া যাক টুর্নামেন্টটির উল্লেখযোগ্য কিছু রেকর্ড।
৩ ঘণ্টা আগে
মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। তার আগে বাকি আছে আর মাত্র আড়াই মাস। তবে এখনো বিশ্বকাপে তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কায় আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
৪ ঘণ্টা আগে