
চোট যে নেইমারের নিত্যসঙ্গী, সেটা তো অনেকেরই জানা। চোটে পড়ে ক্যারিয়ারে কত ম্যাচ যে তিনি খেলতে পারেননি, সেট হয়তো ব্রাজিলের সাবেক তারকা গুনেও বের করতে পারবেন না। এবার তাঁর চোটই কপাল খুলে দিল তাঁর শৈশবের বন্ধু ফিলিপ কুতিনিওর। সান্তোসে কুতিনিও যোগ দিয়েছেন বলে জানা গেছে।
ফ্রি এজেন্ট হিসেবে সান্তোসে কুতিনিও যোগ দিয়েছেন। বার্সেলোনা-লিভারপুল-ইন্টার মিলান-অ্যাস্টন ভিলার মতো ইউরোপীয় ফুটবলে খেলা এই ফুটবলারকে সান্তোসে আনা কৌশলগত পদক্ষেপ মনে করা হচ্ছে। বর্তমানে সান্তোস ৩২ পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান সিরি ‘আ’র পয়েন্ট টেবিলে ১৩ নম্বরে অবস্থান করছে। ঘরোয়া এই টুর্নামেন্টে ২৫ ম্যাচ খেলে আটটি করে ম্যাচ জিতেছে ও ড্র করেছে ক্লাবটি। হেরেছে ৯ ম্যাচ।
দলের বাজে অবস্থাই শুধু নয়। কুতিনিওকে সান্তোস নেওয়ার বড় কারণ মূলত নেইমারের চোট। চলমান ২০২৬-২৭ মৌসুম থেকে নেইমার একেবারে ছিটকে যাননি। কিন্তু ডান ঊরুর চোটে পড়ায় মূলত চার থেকে আট সপ্তাহের জন্য ছিটকে যান তিনি। সম্প্রতি ডান ঊরুর রেক্টাস ফেমোরিস পেশিতে গ্রেড টুবি মাত্রার চোট পেয়েছেন তিনি। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে নেইমারকে না পাওয়ায় দ্রুত কুতিনিওকে নিয়েছে সান্তোস। তাতে করে শীর্ষ স্তরের প্রতিযোগিতায় সান্তোস লড়াই চালিয়ে যেতে পারবে বলে মনে করছে সান্তোস।
কুতিনিওর সান্তোসে যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছেন দলবদল বিশেষজ্ঞ ফাব্রিৎসিও রোমানো। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গত রাতে তিনি লিখেছেন, ‘ফিলিপ কুতিনিও সান্তোসে যোগ দিচ্ছে। চুক্তি হয়েছে। বছরের শেষ পর্যন্ত চুক্তিতে রাজি দুই পক্ষ। কুতিনিও ফ্রি এজেন্ট হিসেবে সান্তোসে যোগ দিচ্ছে। আবারও তার বন্ধু নেইমার জুনিয়রের সঙ্গে খেলবে। আগামীকাল মেডিকেল পরীক্ষা।’
২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত বার্সেলোনায় খেলেছিলেন নেইমার। তবে বন্ধুর সঙ্গে বার্সায় একসঙ্গে খেলার সুযোগ মেলেনি কুতিনিওর। তিনি ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত খেলেছিলেন কাতালানদের দলে। তবে ব্রাজিল জাতীয় দল, ব্রাজিল বয়সভিত্তিক দল মিলিয়ে একসঙ্গে ৪১ ম্যাচ খেলেছেন নেইমার-কুতিনিও।
২০০৮ থেকে শুরু করে এখন পর্যন্ত ক্লাব ক্যারিয়ারে কুতিনিও ৫৯৮ ম্যাচে করেছেন ১৩৬ গোল। অ্যাসিস্ট করেছেন ৮৯ গোলে। এ বছরের ফেব্রুয়ারিতে ভাস্কো দা গামার সঙ্গে এক বছরের সম্পর্ক শেষ হয় তাঁর।
কুতিনিও ব্রাজিলকে এখনো বিদায় বলেননি। তবে তাঁর বন্ধু নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষেই নেইমারের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক শেষ হয়ে গেছে। ১৩০ ম্যাচে ৮০ গোল করে সেলেসাওদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। অ্যাসিস্ট করেছেন ৫৯ গোলে। নরওয়ের কাছে শেষ ষোলোতে ২-১ গোলে হারের ম্যাচটাই আন্তর্জাতিক ফুটবলে নেইমারের শেষ ম্যাচ হয়ে থাকল। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করলেও কেবল হারের ব্যবধানটাই কমাতে পেরেছিলেন তিনি।

আর্জেন্টিনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক শেষ হয়েছে ১১ দিন আগে। গত ৩১ আগস্ট সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি। কিন্তু যে আর্জেন্টিনার জার্সিতে ২১ বছর খেলেছেন, ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছেন, তাঁর জন্য আলাদা কিছু করার পরিকল্পনা করতেই পারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এ
২ ঘণ্টা আগে
সৌদি প্রো লিগে আল হিলালের সঙ্গে শীর্ষস্থান দখলের লড়াইয়ে থাকলেও দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন আল নাসরের কিংবদন্তি ফাহাদ আল হারিফি। বিশেষ করে মাঝমাঠে দুর্বলতা, শৃঙ্খলার ঘাটতি ও খেলোয়াড়দের আত্মতুষ্টি নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে বেশি দিন বাকি নেই। তবে সিরিজ শুরুর আগমুহূর্তে দুই দল চিন্তায় পড়ে গেছে। ম্যাচ মাঠে না গড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে। দিল্লিতে এক সম্মেলনের কারণেই মূলত দুই দলের সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার কোচিং স্টাফে আট বছরের পথচলার ইতি টানতে যাচ্ছেন ওয়াল্টার স্যামুয়েল। লিওনেল স্কালোনির দীর্ঘদিনের সহকারী হিসেবে দলের সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক এই ডিফেন্ডার আর নতুন চুক্তি করবেন না।
৩ ঘণ্টা আগে