
আর্জেন্টিনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক শেষ হয়েছে ১১ দিন আগে। গত ৩১ আগস্ট সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি। কিন্তু যে আর্জেন্টিনার জার্সিতে ২১ বছর খেলেছেন, ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছেন, তাঁর জন্য আলাদা কিছু করার পরিকল্পনা করতেই পারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
গত ১৯ জুলাই নিউজার্সিতে স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচটাই যে আর্জেন্টিনার হয়ে সবশেষ কোনো ম্যাচ, সেটা অবসরের ঘোষণার সময় উল্লেখ করেন মেসি। সিদ্ধান্ত ২১ জুলাই নিলেও ব্যক্তিগত কারণে ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন তিনি। এদিকে সেপ্টেম্বর-অক্টোবরে আর্জেন্টিনার কয়েকটি প্রীতি ম্যাচ হওয়ার কথা রয়েছে। যার মধ্যে রয়েছে হোম ম্যাচও। কিন্তু আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস গতকাল রাতে এক প্রতিবেদনে জানিয়েছে, দেশের মাঠে ভক্ত-সমর্থকদের সামনে শেষ ম্যাচ খেলতে এখনই প্রস্তুত নন মেসি।
মেসি যখন প্রস্তুত থাকবেন ও খেলার জন্য মানসিকভাবে ফিট থাকবেন, তখনই দেশের মাঠে তাঁকে খেলানোর পরিকল্পনা রয়েছে এএফএর। তাতে আর্জেন্টাইন সমর্থকেরা ঘরের মাঠে তারকা ফুটবলারকে অন্তত শেষবারের মতো আকাশি-সাদা জার্সি পরে খেলতে দেখতে পারবেন। কিন্তু এখনই তা সম্ভব নয়। কারণ, অবসর নেওয়ার ১৪ দিনও পেরোয়নি। আর্জেন্টাইন তারকা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
সেপ্টেম্বর-অক্টোবরে আর্জেন্টিনার যে প্রীতি ম্যাচের কথা বলা হচ্ছে, সে জন্য দল ঘোষণা তো দূরে থাক, এমনকি প্রতিপক্ষও নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত প্রাথমিক তালিকা অনেক আগেই ফাঁস হয়ে যায়, বিশেষ করে যখন দলে কোনো চমক থাকার সম্ভাবনা থাকে। তবে কোচিং স্টাফও সেসব খেলোয়াড়কে পর্যবেক্ষণে রাখছেন। সে কারণে তাঁদের ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। পাওয়া যায়নি প্রাথমিক তালিকাও।
লিওনেল স্কালোনিকে নিয়েও আর্জেন্টিনার চিন্তা কম নয়। গত ১৯ জুলাই স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর স্কালোনি জানিয়েছিলেন, এ বছরের ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হলে সবকিছু ভেবে দেখবেন। চুক্তি নবায়ন নিয়েও কিছু জানা যায়নি। এদিকে টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানা গেছে, স্কালোনির দীর্ঘদিনের সঙ্গী ও আর্জেন্টিনার সহকারী কোচ ওয়ালতার স্যামুয়েল জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন।
২০১৮ বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলের দায়িত্ব পেয়েছিলেন স্কালোনি। প্রথমে তাঁর নিয়োগ নিয়ে অনেকেই আপত্তি তুলেছিলেন। পরে স্কালোনির জাদুর ছোঁয়ায় একের পর এক শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। ২০২১ কোপা আমেরিকা জিতে দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটায় আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতায় ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা ও ২০২৪ কোপা আমেরিকা জেতে আলবিসেলেস্তেরা। কাতারে ২০২২ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা ফুরানোর পাশাপাশি মেসি তাঁর আজন্মলালিত স্বপ্ন পূরণ করেন। মেসি-স্কালোনি জুটি আলবিসেলেস্তেদের হয়ে জিতেছে চার শিরোপা।

চোট যে নেইমারের নিত্যসঙ্গী, সেটা তো অনেকেরই জানা। চোটে পড়ে ক্যারিয়ারে কত ম্যাচ যে তিনি খেলতে পারেননি, সেট হয়তো ব্রাজিলের সাবেক তারকা গুনেও বের করতে পারবেন না। এবার তাঁর চোটই কপাল খুলে দিল তাঁর শৈশবের বন্ধু ফিলিপ কুতিনিওর। সান্তোসে কুতিনিও যোগ দিয়েছেন বলে জানা গেছে।
১১ মিনিট আগে
সৌদি প্রো লিগে আল হিলালের সঙ্গে শীর্ষস্থান দখলের লড়াইয়ে থাকলেও দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন আল নাসরের কিংবদন্তি ফাহাদ আল হারিফি। বিশেষ করে মাঝমাঠে দুর্বলতা, শৃঙ্খলার ঘাটতি ও খেলোয়াড়দের আত্মতুষ্টি নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে বেশি দিন বাকি নেই। তবে সিরিজ শুরুর আগমুহূর্তে দুই দল চিন্তায় পড়ে গেছে। ম্যাচ মাঠে না গড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে। দিল্লিতে এক সম্মেলনের কারণেই মূলত দুই দলের সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার কোচিং স্টাফে আট বছরের পথচলার ইতি টানতে যাচ্ছেন ওয়াল্টার স্যামুয়েল। লিওনেল স্কালোনির দীর্ঘদিনের সহকারী হিসেবে দলের সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক এই ডিফেন্ডার আর নতুন চুক্তি করবেন না।
২ ঘণ্টা আগে