এই সময়ের স্ট্রাইকারদের মধ্যে অন্যতম আর্লিং হালান্ড। নরওয়েজান সেনসেশনকে দলে টানার স্বপ্ন ছিল অনেক নামীদামি ক্লাবেরই। সবাইকে টপকে বাজিমাত করেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ ক্লাবটির সঙ্গে হালান্ডের চুক্তিও হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছে তাঁর দল বরুসিয়া ডর্টমুন্ড।
সংবাদমাধ্যমের গুঞ্জন ছিল হালান্ডকে দলে টানার আগ্রহ ছিল মানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। ২১ বছর বয়সী তারকা বেছে নিয়েছেন সিটিকে। আজ সোমবার এক প্রতিবেদনে এমনটিই দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দা অ্যাথলেটিক। কয়েক দিনের মধ্যেই নাকি আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
প্রতিবেদনে বলা হয় বরুসিয়া ডর্টমুন্ডকে হালান্ডের রিলিজ ক্লজ বাবদ ৭৫ মিলিয়ন ইউরো পরিশোধ করবে সিটি। ২০২০ সালে সিগনাল ইদুনা পার্কে আসার পর জার্মান ক্লাবটির হয়ে ৮৮ ম্যাচে ৮৫টি গোল করেছেন নরওয়েজন তরুণ তুর্কি। এমন একটা 'গোলমেশিন'কে হারানো ডর্টমুন্ডের জন্য বড় ধাক্কাই হবে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৭ মিনিট আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩৬ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে