
অবশেষে থামল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে কাজী সালাহউদ্দিনের ১৬ বছরের দীর্ঘ যাত্রা। তাঁর পরিবর্তে বাফুফে প্রধানের পদে গত রাতে নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আশা, বাংলাদেশের ফুটবল এবার হারানো গৌরব ফিরে পাবে।
২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত সালাহউদ্দিন বাফুফে সভাপতির যে চেয়ারটা আঁকড়ে ধরেছিলেন, বেশির ভাগ সময় নেতিবাচক কারণে দেশের ফুটবল শিরোনাম হয়েছে। বাফুফের নব নির্বাচিত সভাপতি তাবিথকে গতকাল অভিনন্দন জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আসিফ মাহমুদ লিখেছেন, ‘বাফুফের নতুন সভাপতিকে অভিনন্দন। ফুটবলে সুদিন ফিরে আসুক, ফুটবলকে ঘিরে মানুষের প্রত্যাশাগুলো পূরণ হোক। শুভেচ্ছা, শুভকামনা।’
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাফুফের নির্বাচনে ১২৩ ভোটে নির্বাচিত হয়েছেন তাবিথ। নব নির্বাচিত সভাপতি বলেন, ‘আমরা শুরুতেই আমাদের কনস্টিটিউশন ও স্ট্রাকচার পুনর্গঠন করার কর্মসূচি গুলো হাতে নেব। একই সঙ্গে ফুটবল যেন চলমান থাকে মাঠে এবং মানটা আরও উচ্চতায় চলে যায় সেটা নিয়েও আমরা কাজ শুরু করতে যাচ্ছি।’
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন তাবিথ। এছাড়া বাফুফের সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান।
সহসভাপতি হয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ আরেফ ও ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম।
সালাহউদ্দিন বাফুফে সভাপতি থাকার সময় ২০২২ নারী ফুটবল দল সাফ জেতে প্রথমবারের মতো। তবে ছেলেদের ফুটবলে তেমন কোনো সাফল্য নেই। তাঁর আমলে ছেলেদের সাফে বাংলাদেশ দুই বার সেমিতে গিয়ে আটকে গেছে।
আরও পড়ুন:

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে