
হোক সেটা ক্লাব প্রীতি ম্যাচ। ক্রিস্টিয়ানো রোনালদোর কি অত কিছু ভেবে দেখার সময় আছে! টুর্নামেন্ট বা ম্যাচের গুরুত্ব যেমনই হোক, বয়সের সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক গোল করে চলেছেন তিনি। দিন দিন হয়ে উঠছেন আরও ক্ষুধার্ত।
বাংলাদেশ সময় গত রাতে অস্ট্রিয়ার আন্টার্সবার্গ অ্যারেনাতে ক্লাব প্রীতি ম্যাচে ফরাসি ক্লাব তুলুজের মুখোমুখি হয়েছে আল নাসর। এই ম্যাচে তুলুজ হেরেছে ২-১ গোলে। ২৫ মিনিটে তুলুজ মিডফিল্ডার ইয়ান বোহো করেন ম্যাচে প্রথম গোল। কিন্তু যে দলে রোনালদো আছেন, সেই দল পিছিয়ে পড়েও ম্যাচ জিততে জানে। ৩৩ মিনিটে সমতাসূচক গোল করেন রোনালদো। প্রতিপক্ষের রক্ষণ দুর্গ ভেদ করে আল নাসর ফরোয়ার্ড ওয়েসলি এগিয়ে যান। পরে তাঁর পাস রিসিভ করে রোনালদো যে বুলেট গতির শট করেছেন, সেটা ঠেকানোর সাধ্য ছিল না তুলুজ গোলরক্ষক গুইলাম রেস্টেসের।
প্রীতি ম্যাচ জয়ের পর রোনালদো এক রকম হুংকার ছুড়েছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তুলুজের বিপক্ষে ম্যাচের কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন। যার মধ্যে রয়েছে গোলের পর তাঁর সেই চিরপরিচিত ‘সিউ’ উদযাপন। ক্যাপশনে পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘এই ক্ষুধা কখনো কমবে না। এখনো অনেক কাজ করার বাকি। আমরা কেবল শুরু করেছি।’
রোনালদো অবশ্য গত রাতের ম্যাচে নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন। তবে তাঁর জাতীয় দলের সতীর্থ হোয়াও ফেলিক্সের সঙ্গে ঠিকঠাক বোঝাপড়া না হওয়ায় দ্বিতীয় গোলটা পাননি রোনালদো। অথচ বাঁ প্রান্ত থেকে আসা ক্রসে পা ছোঁয়ালেই রোনালদো, ফেলিক্সের যে কেউই গোলটা করতে পারতেন। আল নাসরের দ্বিতীয় গোলটা করেছেন মোহামেদ মারান। ৭৬ মিনিটে নাওয়াফ বুশাল প্রথমে ক্রস রিসিভ করেন। সেই ক্রস রিসিভ করে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন মারান।
আল নাসরের আরও একটি প্রীতি ম্যাচ রয়েছে সামনে। সেই ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ আলমেরিয়া। ১০ আগস্ট বাংলাদেশ সময় রাত ১১টায় আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে শুরু হবে আলমেরিয়া-আল নাসর প্রীতি ম্যাচ। এরপর ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের বিপক্ষে খেলবে আল নাসর। সবশেষ ২০২৪-২৫ মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন রোনালদো। ক্লাবটির হয়ে ২০২৩ থেকে খেলছেন তিনি। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ছাড়া আর কোনো টুর্নামেন্ট জিততে পারেননি আল নাসরের হয়ে। প্রতিযোগিতামূলক ফুটবলে ১০০০ গোলের মাইলফলকের লক্ষ্যে যে দুর্বার গতিতে তিনি এগোচ্ছেন, সেটাও হয়ে যেতে পারে।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
১ ঘণ্টা আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে