
লিওনেল স্কালোনি কত দিন থাকবেন—আর্জেন্টিনার ইতিহাসের সফলতম এই কোচকে নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। আগের চুক্তি অনুযায়ী ২০২৬ সাল শেষেই আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ক শেষ স্কালোনির। তবে এবার আশার খবর জানাল আর্জেন্টাইন সংবাদমাধ্যম।
বছর শেষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে স্কালোনি চুক্তি নবায়ন করবেন কি না, সেটা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের গত রাতের এক প্রতিবেদন দেখে আর্জেন্টাইন সমর্থকেরা আশান্বিত হতে পারেন। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্কালোনির মেয়াদ বাড়াতে এএফএ এরই মধ্যে আলোচনা শুরু করেছে। এমনকি স্কালোনির সঙ্গে যোগাযোগও করা হয়েছে। তবে কোচ কিছু জানাননি।
এএফএর ব্যস্ততা এখন দুটি কারণে বেশি। প্রথমত সেপ্টেম্বর-অক্টোবরে আন্তর্জাতিক ফুটবল বিরতিতে প্রীতি ম্যাচের জন্য দল ঠিক করছে। যেহেতু লিওনেল মেসি গত ৩১ আগস্ট আর্জেন্টিনা ফুটবল দলকে বিদায় বলেছেন এবং ক্রিস্তিয়ান রোমেরোকে আর্জেন্টাইনদের অধিনায়ক করা হয়েছে। যদিও হুলিয়ান আলভারেস, লাওতারো মার্তিনেস, এনসো ফের্নান্দেস, এমিলিয়ানো মার্তিনেসরা আছেন। তবে মেসির বন্ধু লেয়ান্দ্রো পারেদেসেরও আন্তর্জাতিক ফুটবলে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দ্বিতীয় চিন্তাই মূলত সবচেয়ে বেশি। সেটা হলো স্কালোনির চুক্তির নবায়ন।
নিউজার্সিতে গত ১৯ জুলাই স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপের পর মেসি-লাওতারো-রদ্রিগো দে পলরা অঝোরে কেঁদেছিলেন। স্কালোনিও চোখের পানি তখন ধরে রাখতে পারেননি। হারের পর তখনই আর্জেন্টাইন কোচ বলেছিলেন, ‘ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষেই ভেবে দেখব, কী করা যায়। সত্যি বলতে এটা নিয়ে একটু চিন্তা করতে হবে।’
স্কালোনির ফাইনাল শেষেই বলা কথায় তাঁর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন এএফএ কর্মকর্তারা। অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের ধারণা, তখন আবেগতাড়িত হয়েই আর্জেন্টাইন কোচ এমন বক্তব্য দিয়েছিলেন। এএফএ মনে করছে, ২০২৭ সালেও আর্জেন্টিনার ডাগআউটে দেখা যাবে স্কালোনিকে। এরই মধ্যে জানা গেল, স্কালোনির দীর্ঘদিনের এক সঙ্গী জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন।
নতুন চুক্তির ক্ষেত্রে আর্থিক ব্যাপারটি কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলে মনে করছে টিওয়াইসি স্পোর্টস। বকেয়া নিয়ে গুঞ্জন শোনা গেলেও পুরো দল এবং কোচিং স্টাফদের পাওনা পরিশোধ করা হয়েছে। বিশ্বকাপ ফাইনাল খেলার বোনাস সাধারণত ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শেষ হওয়ার ১৮০ দিন পর শেষ হয়। যেখানে ২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার দুই মাসও হয়নি। এখন তাই বোনাস দেওয়া অসম্ভব।
২০১৮ বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলের দায়িত্ব পেয়েছিলেন স্কালোনি। প্রথমে তাঁর নিয়োগ নিয়ে অনেকেই আপত্তি তুলেছিলেন। পরবর্তীতে স্কালোনির জাদুর ছোঁয়ায় একের পর এক শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। ২০২১ কোপা আমেরিকা জিতে দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটায় আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতায় ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা এবং ২০২৪ কোপা আমেরিকা জেতে আলবিসেলেস্তেরা। কাতারে ২০২২ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা ফুরোনোর পাশাপাশি মেসি তাঁর আজন্মলালিত স্বপ্নপূরণ করেন।

আর্জেন্টিনার কোচিং স্টাফে আট বছরের পথচলার ইতি টানতে যাচ্ছেন ওয়াল্টার স্যামুয়েল। লিওনেল স্কালোনির দীর্ঘদিনের সহকারী হিসেবে দলের সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক এই ডিফেন্ডার আর নতুন চুক্তি করবেন না।
৩ মিনিট আগে
জয়টা কেবল ছিল সময়ের অপেক্ষা। দুবাই স্টেডিয়ামে গত রাতে নন্দিনী শর্মার বলে স্কুপ করতে গিয়ে অবশেষে রাবেয়া খান হিট উইকেটে আউট হওয়ার পর উদযাপন শুরু করে ভারতীয় ক্রিকেট দল। একমাত্র দল হিসেবে নারী এশিয়া কাপের দশবারের দশবারই ফাইনালে উঠেছে ভারত। তবে ফাইনালে উঠেই যে হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানাদের কাজ শেষ,
১০ মিনিট আগে
ইংল্যান্ড সফর ঘিরে পাকিস্তান ক্রিকেটে চলমান তদন্তে এবার ইমাম উল হক ও মোহাম্মদ রিজওয়ানের আর্থিক লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে। দেশটির ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) দুই ক্রিকেটারের মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণের পাশাপাশি তাঁদের ব্যাংক হিসাব ও সন্দেহজনক লেনদেনের তথ্যও যাচাই করছে।
৪০ মিনিট আগে
জুনিয়র (অনূর্ধ্ব-২০) এশিয়া কাপ হকিতে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে আজ জাপানের কাছে ৬-২ গোলে হেরেছেন যুবারা। গত বছর তামিলনাড়ুতে অনুষ্ঠিত জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবার অংশ নেয় বাংলাদেশ। সেই ধারাবাহিকতা টানতে পারেননি আমিরুল-সামিনদের উত্তরসূরিরা।
২ ঘণ্টা আগে