হাসপাতালের সঙ্গে ভালোই সখ্য হয়ে গেছে ফুটবল কিংবদন্তি পেলের। সর্বশেষ হাসপাতালে ভর্তি হয়েছিলেন মলাশয়ে টিউমারজনিত সমস্যার কারণে। সাও পাওলোর একটি হাসপাতালে দুদিন থাকার পর গত বৃহস্পতিবার ছাড়া পেয়েছেন পেলে। ৮১ বছর বয়সী এই ফুটবলারের শরীর থেকে গত বছর কোলন টিউমার অপসারণ করা হয়।
এরপর থেকে কেমোথেরাপি নিয়ে আসছিলেন পেলে। অন্ত্র ও যকৃতে টিউমার ধরা পড়েছে। ফুসফুসে আরেকটি টিউমার বেড়ে উঠছে এই কিংবদন্তি ফুটবলারের। শরীরে কোথাও ক্যানসার বাসা বেঁধেছে কি না, সেটি নিশ্চিত হতেই হাসপাতালের দ্বারস্থ হন পেলে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য শুধু মলাশয়ের টিউমারের বিষয়টি নিশ্চিত করেছে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরে চুপচাপ বসে নেই পেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অগণিত ভক্তদের উদ্দেশ্য একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, ‘বন্ধুরা, আমি জানি মানুষজন আমার খবর পেতে আগ্রহী থাকে। আজ ছুটির দিনে আমি নিজের যত্ন নিচ্ছি। মহামারির শুরু থেকেই আমার স্ত্রী প্রিয় হেয়ারড্রেসার হয়ে উঠেছে। মানুষ বলছিল, আমি ঠিকঠাক নেই। তোমরা কি মনে করো না আমি সুদর্শন?

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৬ মিনিট আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩৫ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে