গত জুলাইয়ে ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষককে নিয়ে বাংলাদেশে ছিল অসম্ভব উন্মাদনা। আজ ঢাকায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো। তবে নীরবে, নিভৃতে!
আজ বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে ভারতের কলকাতা থেকে ঢাকায় আসেন রোনালদিনহো। ৩টা ৪৫ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে চলে যান হোটেল রেডিসনের দিকে।
৫ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিকেল ৫টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা আছে তাঁর। সন্ধ্যার পর হোটেলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন ‘রোনি’। রাতে ছাড়বেন বাংলাদেশ।
সংক্ষিপ্ত সফর বলেই জনসাধারণের সুযোগ নেই রোনালদিনহোর সঙ্গে দেখা করার। আর এই কারণেই খুব বেশি উন্মাদনাও নেই বাংলাদেশের কোটি ব্রাজিলিয়ান সমর্থকের মধ্যেও। অথচ কলকাতায় একাধিক পূজা-মণ্ডপ উদ্বোধন করেছেন রোনালদিনহো। তাঁকে ঘিরে ভেঙেছিল জনসাধারণের ঢল।
উল্টো দিকে আজ বিমানবন্দরে সাংবাদিকদের ভিড়ে মাত্র ২-৩ জন ব্রাজিলপ্রেমী সমর্থক এসেছিলেন ব্রাজিলের বিশ্বকাপ জার্সি গায়ে। মার্তিনেজকে যেমন কাছে পায়নি বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকেরা তেমনি একই হতাশা ব্রাজিলিয়ান কিংবদন্তিকে নিয়েও। দামি গাড়ির কালো গ্লাস ভেদ করে শুভ্র-সাদা টি-শার্ট গায়ে রোনালদিনহোর হাত নাড়ানো দেখেই তৃপ্ত হয়ে ফিরে যেতে হয়েছে তাদের!

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে