ঢাকা: ‘সায়মন জার, অধিনায়ক হিসেবে আপনি যা করেছেন তা অতুলনীয়। আপনাকে স্যালুট’—ইউরো কর্তৃপক্ষের এই টুইটই আপনাকে একজন আসল অধিনায়কের পরিচয় তুলে ধরবে। কাল ডেনমার্কের কোপেনহেগেন স্টেডিয়ামে ক্রিস্টিয়ান এরিকসেন হঠাৎ মাঠে অচেতন হয়ে পড়লে অধিনায়ক সায়মন যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা আসলেই অতুলনীয়। শুধু অধিনায়ক সায়মনই নন, এরিকসেনের সতীর্থরাও যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাও প্রশংসার দাবিদার।
প্রথমার্ধের শেষ দিকে থ্রু ইন থেকে আসা বল ধরতে গিয়ে মাঠেই অজ্ঞান হয়ে পড়েন ড্যানিশ মিডফিল্ডার এরিকসেন। সঙ্গে সঙ্গে অধিনায়ক সায়মন এরিকসনের কাছে গিয়ে বুকে হাত দিয়ে তাঁর শ্বাস নেওয়ার ব্যবস্থা করেন। এরপর খুব দ্রুত মেডিকেল টিম ডেকে সিপিআরের (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস) ব্যবস্থা করেছেন সায়মন। স্বামী এরিকসেনের এমন অবস্থায় স্বাভাবিকভাবেই স্ত্রী সাবরিনা খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। ড্যানিশ অধিনায়ক তখন সাবরিনাকে সান্ত্বনা দিয়েছিলেন এই বলে, ‘চিন্তা কোরো না। আমরা সবাই তোমার স্বামীর পাশে আছি।’
এরিকসেনকে হাসপাতালে নিতে উয়েফা ম্যাচ সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। পরে উয়েফা এরিকসেনের জ্ঞান ফেরার খবর জানালে আবারও শুরু হয় ম্যাচটি । তখন ডেনমার্ক দল তো বটেই, ফিনল্যান্ড দলও ‘এরিকসেন, এরিকসেন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পড়ে ম্যাচের ৫৯ মিনিটে জোয়েল ফোজানপালোর গোলে (১-০) জয় নিয়ে মাঠ ছাড়ে ফিনিসরা।
ম্যাচের ফল ছাপিয়ে এই মানবিকতার দৃষ্টান্তই হয়ে ওঠে মূল আলোচ্য বিষয়। ডেনমার্ক অধিনায়কের বন্দনায় মেতে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। ইউরো কর্তৃপক্ষের টুইট তো বটেই, সায়মনকে প্রশংসায় ভাসিয়েছেন আরও অনেকেই।

এনসিসিআইএর চলমান তদন্ত নিয়ে প্রকাশ্যে কথা বলতে চেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুমতি পাননি তিনি। দুইবার আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জিও নিউজ।
৮ মিনিট আগে
১৬ দিনের ফিফা উইন্ডো শুরু আজ। যেটাকে অনেকে বলেন আন্তর্জাতিক বিরতিও। এ সময় ক্লাব ফুটবল বন্ধ থাকে। ফুটবলাররা নিজ নিজ দলের হয়ে খেলতে ব্যস্ত থাকেন। এবারের এই বিরতিতে হামজা চৌধুরী-লিওনেল মেসি-ভিনিসিয়ুস জুনিয়রদের পারফরম্যান্স উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা।
১৯ মিনিট আগে
পাকিস্তান ক্রিকেট দলকে তো এমনি এমনি ‘আনপ্রেডিক্টেবল’ বলা হয় না। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক-কোচ পরিবর্তন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভেতরেও রদবদল হয় হুটহাট করেই। এ কারণেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের অধিনায়ক হতে চান না বলে কদিন আগে উল্লেখ করেছিলেন শাদাব খান।
১ ঘণ্টা আগে
রেকর্ড আর লিওনেল মেসি যেন একে অপরের পরিপূরক। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক কীর্তি গড়ে চলেছেন তিনি। চোখধাঁধানো গোলে মুগ্ধ করছেন ৩৯ বছর বয়সী মেসি। আজ আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড ভেঙে দিয়েছেন ব্রাজিলের এক ফুটবলারের রেকর্ড।
২ ঘণ্টা আগে