
২০২২ সালে তাঁর অধীনেই প্রথম সাফ জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। মাঝে লম্বা একটা সময় ছিলেন না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কোনো দায়িত্বে। এবার ফিরলেন বাফুফের এলিট একাডেমির কোচ ও ইয়ুথ ডেভেলপমেন্টের প্রধান হিসেবে। আপাতত এক বছর এই দায়িত্বে থাকছেন গোলাম রব্বানী ছোটন।
আনুষ্ঠানিকভাবে আজ দায়িত্ব নেওয়ার পর বাফুফে ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছোটন। সাফজয়ী কোচ বলেন, ‘নতুনভাবে আবার এখানে (বাফুফে) এলাম। আগে যেভাবে কাজ করেছি, এখনো সেভাবেই কাজ করতে পারব। যুব ফুটবল উন্নয়নের দায়িত্ব পেয়েছি। আমি মনে করি এখানে অনেক কাজ করার সুযোগ রয়েছে। খেলোয়াড়দের উন্নয়ন এবং উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার দিকেই আমার লক্ষ্য থাকবে।’
এর আগে ২০২৩ সালের মে মাসে মেয়েদের কোচের দায়িত্ব ছেড়েছিলেন ছোটন। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর নারী দলের কোচ হিসেবে কাজ করেছেন। তবে নারী দলের দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে তখন ছোটন জানিয়েছিলেন, স্বাধীনভাবে কাজ করতে পারছেন না তিনি। এবার তেমনি এক প্রশ্নের উত্তরে সাফজয়ী কোচ বললেন, ‘বাফুফে সভাপতি (তাবিথ আউয়াল) ও সহসভাপতি (নাসের জাহেদি) আমাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা ফুটবলারদের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করে যাব।’
এদিকে অনেক দিন থেকেই বন্ধ বাফুফের এলিট একাডেমি। আগে যে একাডেমির কোচ ছিলেন পিটার বাটলার। কিন্তু তাঁকে নারী দলের কোচ করার পর অনেকটাই থমকে যায় এলিট একাডেমির কাজ। বাফুফে সূত্র জানিয়েছে, ছোটন দায়িত্ব নেওয়ায় শিগগিরই নতুন উদ্যমে শুরু হবে এই একাডেমির কার্যক্রম।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে