সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। গত শনিবার রাতে গাড়ি দুর্ঘটনার শিকার হোন তিনি। তবে শারীরিকভাবে বড় কোনো আঘাত পাননি। খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
অনুশীলন শেষে ইউনাইটেডের ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ড ছাড়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে রাশফোর্ডের সাদা রঙের রোলস রয়েস ব্রান্ডের গাড়িটি। এই ঘটনার ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গতকাল রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে তাদের মাঠ টার্ফ মুরে ১-০ গোলে জিতেছে রেড ডেভিলরা। এই জয়ের আনন্দ তরতাজা থাকতেই রাশফোর্ডের দুর্ঘটনার দুঃসংবাদ শুনল ইউনাইটেড সমর্থকেরা। ম্যাচটিতে পুরো ৯০ মিনিট খেলেছেন ২৫ বছর বয়সী তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ পর জিতেছে ইউনাইটেড।
কোচ এরিক টেন হাগের স্কোয়াড এই জয়ের পর নিজেদের ট্রেনিং গ্রাউন্ডে ফিরে আসে। সেখান থেকে ব্যক্তিগত গাড়িতে করে নিজেদের গন্তব্যে চলে যায়। সে সময় রাশফোর্ডে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। ছড়িয়ে পড়া এই দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, রাতের বেলা ইউনাইটেড স্ট্রাইকারের গাড়িটি বাতিজ্বলা অবস্থায় রাস্তার এক পাশে পড়ে আছে। পাশে গুটি কয়েক ঔৎসুক মানুষ ও ট্রাফিক পুলিশ।

বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ পাঁচে নাম ব্রাদার্স ইউনিয়নের। ১২ ম্যাচের মাত্র ৩টিতে জয় তাদের। সেই ব্রাদার্সই ফেডারেশন কাপে অন্যরকম এক দল। ঘরোয়া এই প্রতিযোগিতায় দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছে গোপীবাগের দলটি। অপরাজিত থেকেই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।
৯ ঘণ্টা আগে
বিশ্ব ক্রিকেটে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনা নতুন কিছু নয়। তবে এবার সেটিকে সামনে নিয়ে এসেছে ক্রিকেটের ‘বাইবেল’খ্যাত ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক।
৯ ঘণ্টা আগে
ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে ধরা হয় বিশ্ব ক্রিকেটের তিন মোড়ল। আর ‘বড়’ মোড়ল ভারত। বিশ্ব ক্রিকেটে ভারতের অবিসংবাদিত প্রভাব। আর ব্যাপক সে প্রভাবের ভুক্তভোগী যে সব দেশ বা বোর্ড, তাদের কাছে আইসিসি হচ্ছে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’!
১০ ঘণ্টা আগে
নতুন ক্লাব খুঁজে পেয়েছেন বাংলাদেশের ডিফেন্ডার কাজী তারিক রায়হান। ভুটানের ক্লাব পারো এফসিতে যোগ দিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে