বিশ্বকাপের শেষ ষোলোর পর্বই এখনো শেষ হয়নি। অথচ এখনই আলোচনা শুরু হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনার স্বপ্নের সেমিফাইনাল নিয়ে। অবশ্য বিশ্বকাপ সূচি প্রকাশের পর থেকেই এমন আলোচনা চলছে সমর্থকদের মধ্যে। আর গতকাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের ৪-১ গোলের জয়ের পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে।
দুই দলের সেমিফাইনাল নিয়ে আলোচনাটা এখন সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ নেই, ব্রাজিল দলেও ছড়িয়েছে। গতকাল যেমন ম্যাচ শেষে এ নিয়ে প্রশ্নের উত্তরও দিতে হয়েছে দানি আলভেসকে। তবে ব্রাজিলের এই অভিজ্ঞ ডিফেন্ডার জানিয়েছেন, এই ম্যাচ নিয়ে এখনই ভাবছেন না তাঁরা।
আলভেস বলেছেন, ‘আমরা সেমিফাইনাল নিয়ে চিন্তা করতে পারি না। কারণ আমরা কোয়ার্টার ফাইনালে আছি। ক্রোয়েশিয়ার প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের কোয়ার্টার ফাইনালে মনোযোগ দিতে হবে। ক্রোয়েশিয়ার অনেক যোগ্যতাসম্পন্ন ফুটবলার আছে এবং আমাদের কাছে তারা ১১০ ভাগ মনোযোগ আশা রাখে।’
আর সাবেক সতীর্থ লিওনেল মেসি সম্পর্কে আলভেস বলেছেন, ‘সবকিছু মেসির থেকেই ঘটছে। তার পায়েই সবকিছু ঘটছে। আমার মনে হয়, সে খুনে ফর্মে আছে। নিঃসন্দেহে সে এই টুর্নামেন্টের বিবেচনায় অন্যতম সেরা একজন ফুটবলার।’
আজ পর্তুগাল-সুইজারল্যান্ডের ম্যাচ দিয়ে শেষ হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। মাঝে দুই দিন বিরতির পর ৯ ডিসেম্বর শুরু হবে কোয়ার্টার ফাইনালের খেলা। আর প্রথম দিনেই নিজেদের ম্যাচে খেলতে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা।
আর ‘ব্যাটল অব দ্য আমেরিকাস’ সেমিফাইনাল হওয়ার জন্য নিজ নিজ কোয়ার্টার ফাইনালে জিততে হবে ব্রাজিল ও আর্জেন্টিনাকে। তবেই ১৫ ডিসেম্বরের সেমিফাইনালে মেসিদের সঙ্গে আলভেসদের দেখা হবে। অন্যথায় কোনো এক দল হেরে গেলেই স্বপ্নের সেমিফাইনাল মাটি হয়ে যাবে। কোয়ার্টারের প্রথম ম্যাচে রাত ৯টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল এবং রাত ১টায় নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) চলমান দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার ওপর ছড়ি ঘোরাচ্ছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৬ ওভারে ৬ উইকেটে ৩৮৯ রান করেছে। ধ্রুব জুরেল, ঋষভ পন্ত দুজনেই ৪৬ রানে ব্যাটিং করছেন। আর ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে চলছে বাংলাদেশ এইচপি-ভিক্টোরিয়া একাডেমির ম্যাচ। এক নজরে দেখে
৩৪ মিনিট আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের গল্প শেষ মাত্র দুই দিনেই। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেও তীব্র সমালোচনা হচ্ছে ম্যাকাইয়ের উইকেট নিয়ে। তবু এই টেস্ট আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নেতিবাচক রেটিং পাচ্ছে না বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
পেসার ব্রাইডন কার্সের হাতকড়া পরা অবস্থায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নড়েচড়ে বসেছে। ইসিবি এবার ব্যাপারটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে ইংল্যান্ডের সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। দেশটির সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হয়েছিল ট্রাভিস হেড-প্যাট কামিন্সদের। রিকি পন্টিং-ইয়ান চ্যাপেলরাও তখন ছেড়ে কথা বলেননি অনুজদের। এবার ম্যাকাইতে জিতে ‘মুখ রক্ষা’ করেছে অস্ট্রেলিয়া। তবু তোপের মুখে অজিরা।
২ ঘণ্টা আগে