ফুটবল মাঠে দর্শকদের সঙ্গে রেফারির সংঘর্ষের ঘটনা খুব একটা পরিচিত দৃশ্য নয়। আর অস্ট্রেলিয়ার প্রিমিয়ার লিগের এক ম্যাচে ঘটেছে এমনই এক বিরল ঘটনা। রেফারিকে জখম করে গ্রেপ্তার হয়েছেন এক দর্শক।
গত পরশু সিডনির দক্ষিণ-পশ্চিম এলাকায় ঘটেছে রেফারি-দর্শক সংঘর্ষের ঘটনা। প্যাডস্টো পার্কে মুখোমুখি হয়েছে প্যাডস্টো হর্নেটস-গ্রিন অ্যাকর ঈগলস। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন খোদর ইয়াঘি। রেফারি ইয়াঘিকে ঘুষি মেরে চোয়াল ভেঙে দিয়েছেন ২৫ বছর বয়সী এক দর্শক। এই যুবককে গ্রেপ্তার করেছে ব্যাংকস্টাউন পুলিশ স্টেশন। নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘এক ফুটবল ম্যাচ চলার সময়ে রেফারিকে এক দর্শক আহত করেছেন। রেফারির মুখে সেই দর্শক বারবার ঘুষি মেরেছেন এবং তার মাথায় লাথি মেরেছেন।’
ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে সেই ঘটনা। ফুটেজে দেখা গেছে, রেফারি ও দর্শকের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। আহত রেফারি চিৎকার করে বলছিলেন, ‘আমার চোয়াল ভেঙে গেছে।’ এরপর রেফারিকে লিভারপুল হাসপাতালে নেওয়া হয়েছে। এখন তার অবস্থা কিছুটা স্থিতিশীল। এই ম্যাচে গ্রিন অ্যাকর ঈগলসকে হারিয়েছে প্যাডস্টো হর্নেটস।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৭ মিনিট আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩৬ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে