
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে উন্মাদনা ছিল অনেক দিন ধরেই। ঢাকার জাতীয় স্টেডিয়ামে গতকাল সিঙ্গাপুরের বিপক্ষে হাভিয়ের কাবরেরার শিষ্যরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। রেফারি ক্লিফোর্ড দায়পুয়াত শেষ বাঁশি বাজাতেই পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। তবে ফাহামিদুল ইসলামের আশা, পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পর আজ টিম হোটেল ছেড়ে চলে গেলেন বাংলাদেশ দলের বেশির ভাগ ফুটবলার। ফাহামিদুল তাঁর মা-বাবার সঙ্গে যাচ্ছেন জেলা শহর ফেনীতে। যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে কথা বলেছেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচ হারের আক্ষেপ থাকলেও পরের ম্যাচে বাংলাদেশ ভিন্ন গল্প লিখবে বলে মনে করেন ফাহামিদুল। হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ মাধ্যমকে তরুণ এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। নিজেদের পুরোটা দিয়েছি। আমরা দুর্ভাগা। দিনটা আমাদের ছিল না। পরের ম্যাচে সর্বোচ্চটা দেব। জিতব ইনশা আল্লাহ।’
মার্চে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে ফাহামিদুলের না খেলা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। অবশেষে তিনি বাংলাদেশের জার্সি পরার সুযোগ পেয়েছেন। জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে ও গতকাল সিঙ্গাপুরের বিপক্ষে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। ভুটানকে বাংলাদেশ হারালেও সিঙ্গাপুরের বিপক্ষে জয়টা পাওয়া হয়নি হাভিয়ের কাবরেরার দলের।

সিঙ্গাপুরকে হারাতে না পারলেও গত কদিনে কোচ কাবরেরা ও সতীর্থদের সঙ্গে দারুণ সময় কেটেছে বলে জানিয়েছেন ফাহামিদুল। সাংবাদিকদের আজ ১৮ বছর বয়সী এই বাংলাদেশি ফরোয়ার্ড বলেন, ‘সবাই দারুণ। হামজা ভাই, শমিত ভাইয়ের সঙ্গে প্রথমবার দেখা করেছি। কোচ ও অন্যান্য সতীর্থ, যাঁদের সঙ্গে দেখা হয়েছে, সবাই অসাধারণ। আমি তাদের অবশ্যই মিস করব। সত্যিই এখানে দারুণ সময় কাটিয়েছি। এটা আমার কাছে অনেক বিশেষ কিছু।’
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং উভয়েরই পয়েন্ট ৪। বাংলাদেশ ও ভারত অবস্থান করছে তিন ও চার নম্বরে। দুই দলেরই পয়েন্ট ১। মূলপর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুলদের। পথটা কঠিন হলেও আত্মবিশ্বাসী ফাহামিদুল। সাংবাদিকদের আজ টিম হোটেলে তরুণ এই ফরোয়ার্ড বলেন,‘আমাদের শুধু নিজেদের কাজের ওপর ফোকাস রাখতে হবে। এর বাইরে আর কিছুই নয়।’
ইতালি থেকে এসে ফাহামিদুলের সময়টা এবার দারুণ কেটেছে বাংলাদেশে। দলের সাপোর্টিং স্টাফদের নৈশভোজ করিয়েছেন কিনা, এই প্রশ্নের উত্তরে ১৮ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘ওহ না। হারের পর বিষণ্ন হয়ে পড়েছিলাম। আপনারা জানেন যে আমরা ভালো ফল আশা করেছিলাম। কিন্তু গতকাল দিনটা আমাদের ছিল না। পরের বার হবে ইনশা আল্লাহ।’
হামজা-শমিত এরই মধ্যে উড়াল দিয়েছেন। হামজা যাবেন ইংল্যান্ডে। আর শমিতের গন্তব্য কানাডা। আরেক প্রবাসী ফাহামিদুল ফেনীতে কদিন থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দেবেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
২ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে