স্ত্রীর করা মামলাসংক্রান্ত জটিলতায় কাতার বিশ্বকাপ মিস করতে পারেন রদ্রিগো ডি পল। এমনটাই জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিয়মানুযায়ী কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ থাকলে তিনি বিশ্বকাপে অংশ নিতে পারবেন না। ডি পলের বিরুদ্ধে তাঁর সাবেক স্ত্রী ক্যামিলা হোমসের করা ঋণখেলাপি মামলার এখনো নিষ্পত্তি হয়নি। সে হিসেবে ২৮ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডারের বিশ্বকাপে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। রেডিও ওরবানাকে দেওয়া সাক্ষাৎকারে এএফএ সভাপতি তাপিয়া বলেছেন, ‘নারীঘটিত বিষয়ে বা এমন কিছুতে অপরাধ করে আপনি শাস্তির অপেক্ষায় থাকলে কাতারে যেতে পারবেন না। আমরা ফিফার নিয়ম থেকে এটাই জেনেছি।’
তাপিয়া অবশ্য আশায় আছেন বিশ্বকাপের আগে সব ঠিক হয়ে যাবে এবং ডি পল বিশ্বকাপে খেলতে পারবেন। তিনি বলেন, ‘তবে আমরা খুব বেশি চিন্তিত নই, আমি ডি পলকে জানি। মনে করি এর (বিশ্বকাপ) আগে এটি ঠিক হয়ে যাবে ।’
সাবেক স্ত্রী কামিলা হোমসের সঙ্গে আগেই বিচ্ছেদ হয়ে গেছে ডি পলের। কিন্তু সন্তানের দেখভাল নিয়ে জটিলতার এখনো সমাধান হয়নি তাঁদের মধ্যে। সন্তানদের খরচ হিসেবে মাসে ৩০ হাজার ইউরোসহ বেশ কিছু দাবি নিয়ে আদালতে গিয়েছেন কামিলা। যদিও এই সংকট দ্রুতই কেটে যাবে বলে বিশ্বাস তাপিয়ার।

বলটা সীমানার দড়ি স্পর্শ করতেই শুরু তাওহীদ হৃদয়ের উদযাপন। ডাবল সেঞ্চুরি বলে কথা। সেটাও যদি হয় বাংলাদেশের স্মৃতিবিজড়িত মাঠে, তা হলে তো বাঁধভাঙা উচ্ছ্বাস থাকাটাই স্বাভাবিক। সেঞ্চুরির পর ২৫ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
২৯ মিনিট আগে
আবারও ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার সময় চলে এল বলে। তবে এবার আর প্যারিসের থিয়েটার দ্যু শাতলে নয়। ২০২৫-২৬ মৌসুমের ব্যালন ডি’অর হবে লন্ডনে।
১ ঘণ্টা আগে
বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
১৩ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১৩ ঘণ্টা আগে