
ইংলিশ প্রিমিয়ার লিগে সেপ্টেম্বর মাসে ৩ ম্যাচ খেলে একটিতেও হারেনি ম্যানচেস্টার সিটি। দুই জয়ের বিপরীতে একটিতে ড্র করেছে জায়ান্টরা। তাদের এমন ফলাফলের রূপকার আর্লিং হালান্ড। সেটারই পুরস্কার পেলেন এই স্ট্রাইকার।
প্রিমিয়ার লিগের সেপ্টেম্বর মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন হালান্ড। সিটিজেনদের অপরাজিত রাখার পথে ৩ ম্যাচে ৫ গোল করেন এই নরওয়েজিয়ান তারকা। এছাড়া সতীর্থকে দিয়ে করান আরও এক গোল। এ নিয়ে চতুর্থবারের মতো ইংল্যান্ডের শীর্ষ লিগের মাসসেরার পুরস্কার জিতলেন হালান্ড। দলের জয়ে অবদান রাখতে পারায় তৃপ্ত তিনি।
ম্যানসিটির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে হাল্যান্ড বলেন, ‘দল হিসেবে সেপ্টেম্বর মাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এই মাসে আমরা সত্যিই ভালো ফুটবল খেলেছি। অপরাজিত থেকেছি এবং আমাদের ভক্তদের গুরুত্বপূর্ণ জয় উপহার দিতে পেয়েছি। গোল এবং পারফর্মেন্স দিয়ে দলকে সাহায্য করতে পারায় আমি খুশি।’
নিজেদের লক্ষ্য নিয়ে হালান্ড বলেন, ‘এখন আমরা এগিয়ে যাচ্ছি। প্রতিদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আন্তর্জাতিক বিরতির পর আমাদের কঠিন সূচী রয়েছে। আশা করি আমরা এমন ফর্ম ধরে রাখতে পারব এবং আরও বেশি ম্যাচ জিততে পারব।’
গত ১৪ সেপ্টেম্বর ম্যানেচস্টার ডার্বিতে ম্যানচেস্টার ইনাইটেডকে ৩–০ গোলে হারায় ম্যানসিটি। সে ম্যাচে জোড়া গোল করেন হালান্ড। আর্সেনালের সঙ্গে ১–১ গোলে ড্রয়ের ম্যাচে ম্যানসিটির হয়ে একমাত্র গোলটি করেন সাবেক বুরুশিয়া ডর্টমুন্ড তারকা। বার্নলিকে ৫–১ ব্যবধানে হারানোর ম্যাচে জালে বল জড়ান দুইবার। সব মিলিয়ে চলতি প্রিমিয়ার লিগের প্রথম ৭ ম্যাচে ৯ গোল করেছেন হালান্ড।
২০২২ সালে ম্যানসিটিতে যোগ দেন হালান্ড। এখন পর্যন্ত লিগে ১০৪ ম্যাচে ৯৪ গোল করেছেন তিনি। আকাশী নীল জার্সিধারীদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মাঠে নেমেছেন ১৫৫ ম্যাচ। ১৩৬ গোল করেছেন হালান্ড।

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
২ ঘণ্টা আগে
শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
১১ ঘণ্টা আগে