
স্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
মৃত্যুকালে ডেনিস লর বয়স হয়েছে ৮৪ বছর। স্কটল্যান্ডের হয়ে ৫৫ ম্যাচে করেছেন ৩০ গোল। স্কটল্যান্ডের সর্বকালের শীর্ষ গোলদাতাদের মধ্যে একজন। ক্যারিয়ারে তিনবার ব্রিটিশ রেকর্ড ফিতে বিক্রি হয়েছিলেন ডেনিস। তার ক্যারিয়ারে তিনবার তাঁকে ব্রিটিশ রেকর্ড ফিতে বিক্রি করা হয়েছিল।
২০২১ সালে তার আলঝেইমার রোগ এবং ভাসকুলার ডিমেনশিয়া ধরা পড়ে। তাঁর পরিবার এক বিবৃতিতে দিয়ে বলেছে, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে আমাদের বাবা ডেনিস ল’ দুঃখজনকভাবে মারা গেছেন। তিনি কঠিন এক যুদ্ধ করেছিলেন, কিন্তু অবশেষে শান্তি পেয়েছেন।’
ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছে ক্লাবের সবাই ‘স্ট্রেটফোর্ড এন্ডের কিং’-এর মৃত্যুতে শোকাহত। তিনি ক্লাবের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রিয় খেলোয়াড়দের একজন হিসেবে চিরকাল উদ্যাপিত হবেন। তার দক্ষতা, উদ্যম এবং খেলার প্রতি ভালোবাসা তাঁকে এক প্রজন্মের নায়কে পরিণত করেছিল। ডেনিসের পরিবার এবং তার অসংখ্য বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা। তার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে।
স্কটল্যান্ড জাতীয় দল ডেনিসকে ‘প্রকৃত মহান’ আখ্যা দিয়ে বলেছে, আমরা তার মতো আর কাউকে দেখব না। ১৯৬৪ সালে ম্যানইউতে থাকাকালীন ব্যালন ডি’অর জেতেন ডেনিস ল।

বিশ্বকাপ ফাইনালের আগে আলোচনায় এনসো ফার্নান্দেসের টোপো জিও উদযাপন। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে গোল করার পর যে ভঙ্গিতে উদযাপন করেছিলেন, ফাইনালের আগে আবারও একইভাবে দুই হাত কানের পেছনে নিয়ে সেই উদযাপন করতে দেখা গেল আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে লাতিন আমেরিকার দল আর ইউরোপীয় দল যে কখনোই মুখোমুখি হয়নি, তা নয়। সবশেষ কাতার বিশ্বকাপের ফাইনালেই মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-ফ্রান্স। ফরাসিদের হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও উঠেছে ফাইনালে। কিন্তু এবারের ব্যাপারটা যে একেবারে আলাদা। যে দুই দল মুখোমুখি হচ্ছে, তাদের মধ্যে দ
২ ঘণ্টা আগে
আরও আগেই ইউরোপ অধ্যায়ের পাট চুকিয়েছেন লিওনেল মেসি। ২০২৩ সালেই যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। এরপরও নবম ব্যালন ডি’অরের হাতছানি আর্জেন্টিনার অধিনায়কের সামনে।
৩ ঘণ্টা আগে
নতুন এক মাইলফলক গড়েছে ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে কিংবদন্তি ফুটবলার পেলের পরা জার্সি। ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের সাক্ষী এই ঐতিহাসিক জার্সিটি বৃহস্পতিবার সথেবির নিলামে বিক্রি হয়েছে ৪৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০ কোটি ৪৭ লাখ টাকা।
৩ ঘণ্টা আগে