সৌদি আরব থেকে ভিনিসিয়ুস জুনিয়রের প্রস্তাব পাওয়ার বিষয়টি সামনে এসেছে কদিন আগে। দ্য অ্যাথলেটিকসহ বিদেশি গণমাধ্যমগুলোতে ভিনির সৌদি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খবরও এসেছে। সেই প্রস্তাবে সাড়া দিলে দিনে ৭ কোটিরও বেশি টাকা আয় করবেন বলে জানা গেছে।
ভিনিকে দেওয়া সৌদি প্রস্তাবে কী কী ছিল, এবার সে ব্যাপারে বিস্তারিত জানা গেছে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র গত রাতের এক প্রতিবেদনে জানা গেল, পাঁচ বছরের চুক্তিতে ভিনিকে ৬০০ কোটি ব্রাজিলিয়ান রিয়ালের প্রস্তাব দিয়েছে আল আহলি। বাংলাদেশি মুদ্রায় তা ১২ হাজার ৮৩৮ কোটি টাকা। তাতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হবেন ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ বেতন পাওয়া অ্যাথলেট। সেক্ষেত্রে প্রতিবছর ভিনি আয় করবেন ২৫৬৭ কোটি ৬৩ লাখ টাকা। ব্যাপারটা আরেকটু বিশ্লেষণ করলে দেখা যাবে, প্রতি সেকেন্ডে ভিনি আয় করবেন ৩৮ ব্রাজিলিয়ান রিয়াল (বাংলাদেশি ৮১৩ টাকা)। দিনের হিসাব করলে আয় করবেন ৭ কোটি ৬ লাখ টাকা।
সৌদি আরবের প্রস্তাবে সাড়া দিলে যেখানে বিলিয়নিয়ার হয়ে যাচ্ছেন ভিনি, সেক্ষেত্রে বিলাসবহুল গাড়ি কেনা তো তাঁর কাছে মামুলি ব্যাপার। সেই গাড়ি আবার রেফারি, ল্যাম্বরগিনি, পোর্শ মডেলের নয়। বিশ্বের সবচেয়ে দামি গাড়ি রোলস রয়েস লা রোজ নোইরে ড্রপটেইল। গাড়িটির দাম বর্তমানে ৩ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় তা সেটা ৩৫০ কোটি ৩১ লাখ টাকা। রোলস রয়েসের এই মডেলের গাড়ি বিশ্বে খুব কম পরিমাণেই তৈরি করা হয়। সৌদি ক্লাব আল আহলির ডাকে সাড়া দিলে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি কিনতে সময় লাগবে দেড় মাস। সেক্ষেত্রে বছরে তিনি কিনতে পারবেন সাতটি গাড়ি। যদি পাঁচ বছর সৌদিতে থাকেন, তাহলে রোলস রয়েস লা রোজ নোইরে ড্রপটেইল গাড়ি কিনতে পারবেন ৩৫টি।
আল আহলির প্রস্তাবে সাড়া দিলে ভিনি কতটা বিলাসবহুল জীবন যাপন করতে পারেন, সেই হিসাব-নিকাশ হয়তো করেননি তিনি। ব্রাজিলের সবচেয়ে দামি ম্যানশন গত মাসে বিক্রি হওয়ার খবরও তাঁর অজানা থাকা স্বাভাবিক। রিও ডি জেনেইরো শহরের জার্দিম পারনামবুচো এলাকায় অবস্থিত বাড়িটি বিক্রি হয়েছে ২২ কোটি ব্রাজিলিয়ান রিয়াল দামে (৪৭০ কোটি ৭৩ লাখ টাকা)। সৌদির প্রস্তাব যদি গ্রহণ করেন, তাহলে ভিনির এই বাড়ি কিনতে দুই মাসের বেশি লাগবে না। এমনকি শখ করে ব্যক্তিগত এয়ারক্রাফটও কিনতে পারবেন ভিনি। ব্রাজিলে যেসব বিমান দেখা যায়, সেগুলোর মধ্যে ‘বোম্বারডিয়ার গ্লোবাল ৭৫০০’কে সবচেয়ে দামি মনে করা হয়। ২০২১ সালে তৈরি করা এই উড়োজাহাজের দাম ৭ কোটি ৩০ লাখ ডলার। আল আহলির প্রস্তাবিত অর্থে ১৫ সিটের এই বিমান চার মাসেরও কম সময়ে কিনতে পারবেন ভিনি।

নেমে গিয়েছিল এক ধাপ, উঠতেও লাগল মাত্র এক মৌসুম। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে খেলেই ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে কেন্ট। দলটির এই সাফল্যের অংশ হয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
৯ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে পরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছে শুকির। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামের বদলি হয়ে মাঠে নামেন তিনি। বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরাতে পেরেছিলেন শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ। বাংলাদেশ ৩-০ গোলে হারলেও অভিষেকের রোমাঞ্চটা পেয়েছেন ঠিকই।
১০ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
১৪ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
১৬ ঘণ্টা আগে