রবার্তো মার্তিনেজের অধীনে গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল বেলজিয়াম। আর এই বেলজিয়ামই গতকাল কাতার বিশ্বকাপকে বিদায় জানিয়েছে গ্রুপ পর্ব থেকে। বেলজিয়ামের বিদায়ের পরই পদত্যাগ করলেন ছয় বছর দলের কোচের দায়িত্বে থাকা মার্তিনেজ। তবে মার্তিনেজের দাবি, তিনি পদত্যাগ করেননি। তাঁর চুক্তি শেষ হয়েছে।
আহমেদ বিন আলি স্টেডিয়ামে কানাডাকে ১-০ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বেলজিয়াম। তবে আল থুমামায় মরক্কোর বিপক্ষে ২-০ গোলে হেরে অঘটনের শিকার হয় বেলজিয়ানরা। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে গতকাল আহমেদ বিন আলি স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে হারাতেই হতো রেড ডেভিলদের। তবে রেড ডেভিলরা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। রোমেলু লুকাকো বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করেছেন। গোলশূন্য ড্র করে গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘটে ডার্ক হর্সদের।
পদত্যাগের ব্যাপারে মার্তিনেজ জানিয়েছেন, তাঁর এমন সিদ্ধান্ত বিশ্বকাপের আগেই নেওয়া। মার্তিনেজের ভাষ্য, ‘বিশ্বকাপের আগে আমি এমন সিদ্ধান্ত নিয়েছি। আমি সব সময় লম্বা সময় ধরে কাজ করার চিন্তা করি। আমার মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে দীর্ঘ সময় কাজ করতে হয়। ২০১৮ থেকে বিভিন্ন ক্লাব সব সময়ই অনুগত থাকার চেষ্টা করেছি। আমি এখন পদত্যাগ করছি না। এখানে আমার চুক্তি শেষ হয়ে গেছে।’
মার্তিনেজ আরও বলেন, ‘যখন আপনি বিশ্বকাপ খেলতে আসবেন, আপনাকে খেলতে হবে তিন ম্যাচ এবং আমরা খেলেছি এক ম্যাচ। প্রথম দুই ম্যাচের অবস্থা খুবই ভয়াবহ ছিল। আমরা যেমন দল, তেমন খেলতে পারিনি। আমরা বাইরের অনেক কোলাহল শুনেছি। তার দায় নিতে হবে আমাদেরই।’
২০১৬-এর ৩ আগস্ট বেলজিয়াম দলের দায়িত্ব নিয়েছিলেন মার্তিনেজ। তাঁর অধীনে ৮০ ম্যাচ খেলে বেলজিয়াম জিতেছে ৫৬ ম্যাচ। হেরেছে ১১ ম্যাচ এবং ড্র করেছে ১৩ ম্যাচ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
২ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে