প্রথমার্ধে ২ গোলে এগিয়ে গেলেও কষ্টার্জিত জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ, যার কারণে দুশ্চিন্তাটা যাচ্ছে না আঁতোয়ান গ্রিজমানের। আতলেতিকোর ফরাসি ফরোয়ার্ড মনে করেন, ফিরতি লেগে ডর্টমুন্ডে ভুগতে হবে তাদের।
গত রাতে নিজেদের মাঠ মেত্রোপোলিতানোয় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আতলেতিকো। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই ঘরের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান রদ্রিগো দি পল। ৩২ মিনিটে আতলেতিকোর ব্যবধান দ্বিগুণ করেন স্যামুয়েল লিনো।
৮১ মিনিটে একটি গোল শোধ দিয়ে ডর্টমুন্ডকে ম্যাচে ফেরানোর আভাস দেন সেবাস্তিয়ান হলার। তবে বাকি সময় আতলেতিকোর রক্ষণদুর্গে আর ফাটল ধরাতে পারেনি তারা। তবে ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধ থেকে একের পর এক আক্রমণ করেছে ডর্টমুন্ড।
আর এমন ভয়ংকর ‘জার্মান মেশিন’ দেখেই ভয় পাচ্ছেন গ্রিজমান। এ কারণেই আগামী সপ্তাহের ফিরতি লেগ নিয়ে অগ্রিম সাবধানবাণী তাঁর। গতকাল ম্যাচ শেষে গ্রিজি মুভিস্টারকে বলেছেন, ‘দ্বিতীয়ার্ধে ওদের বল ছিল এবং আমাদের পেছনে ঠেলছিল। আমরা বেশ ভুগেছি।’
গ্রিজমান সাবধানবাণী দিয়ে আরও বলেছেন, ‘আমাদের সেখানে (ডর্টমুন্ডের মাঠে) ভুগতে হবে। আমরা সেখানে খেলতে যাব এবং জিতব। সেমিফাইনালে যাওয়ার মান আমাদের আছে।’
আগামী ১৬ এপ্রিল জার্মানি সফরে ফিরতি লেগে ড্র করলেই শেষ চার নিশ্চিত আতলেতিকোর। ডর্টমুন্ডকে অবশ্য জিততেই হবে।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
১ ঘণ্টা আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে