বুন্দেসলিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বরুসিয়া ডর্টমুন্ড। আজ রাতে হফেনহেইমকে ১-০ গোলে হারিয়েছে এডিন তারজিচের দল। এই জয়ে ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখকে টপকে শীর্ষে উঠে এসেছে ডর্টমুন্ড।
তবে ফের শীর্ষে ফেরার সুযোগ আছে জার্মান চ্যাম্পিয়নদের। আগামীকাল ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ইউনিয়ন বার্লিনকে হারিয়ে ডর্টমুন্ডের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকতে পারলে সমান ৪৬ পয়েন্ট নিয়েও সিংহাসনে বসবে বায়ার্ন।
হফেনহেইমের মাঠে প্রথমার্ধ শেষ করার দুই মিনিট আগে এগিয়ে যায় ডর্টমুন্ড। মার্কো রয়েসের পাস থেকে জাল খুঁজে নেন হুলিয়ান ব্রান্ড। ৫১ মিনিটে গোল শোধ দিত পারত হফেনহেইম। তবে ভিএআর দেখে পেনাল্টি বাতিল করেন রেফারি এর ৭ মিনিট পর ভিএআরে গোল বাতিল হওয়ায় ব্যবধান দ্বিগুণ করা হয়নি ডর্টমুন্ডের।
ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে তাদেরই মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে আর্সেনাল। বিরতি থেকে ফেরার প্রথম মিনিটে লিসান্দ্রো ট্রোসার্ডের পাস থেকে জাল খুঁজে নেন গাব্রিয়েল মার্তিনেল্লি।
এর আগে জালের দেখা পেয়েছিলেন ট্রোসার্ড। কিন্তু ২৮ মিনিটে করা তাঁর গোলটি বাতিল হয় ভিএআরে। এই জয়ে ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল গানাররা। মিকেল আর্তেতার দল ৫ পয়েন্ট এগিয়ে গেছে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
১ ঘণ্টা আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে