২০২২ ফুটবল বিশ্বকাপে রেফারিরা হলুদ কার্ড বের করেছিলেন অনেকবার। শুধু লাল কার্ডটাই ছিল বাকি। অবশেষে বিশ্বকাপের ১৭তম ম্যাচে এসে দেখা গেল প্রথম লাল কার্ড। ওয়েলস-ইরান ম্যাচে লাল কার্ড পেলেন ওয়েলশ গোলরক্ষক ওয়েইন হেনেসি। তাতে বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় গোলরক্ষক হিসেবে লাল কার্ড পেলেন ওয়েলশ গোলরক্ষক।
আহমেদ বিন আলি স্টেডিয়ামে ওয়েলস-ইরান ম্যাচের ৮৫ মিনিটের ঘটনা। মেহেদি তারেমি গোল করার জন্য এগোচ্ছিলেন। তারেমিকে বাজেভাবে ট্যাকল করে বসেন হেনেসি। পরে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে ওয়েলস গোলরক্ষককে লাল কার্ড দেখান রেফারি। হেনেসির আগে গোলরক্ষকের লাল কার্ড পাওয়ার ঘটনা ঘটেছে দুবার। ১৯৯৪ বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে লাল কার্ড পেয়েছিলেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুকা প্যাগলিউচা। এরপর ২০১০ বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক ইতুমেলেং খুনে।
ওয়েলশ গোলরক্ষকের লাল কার্ড পাওয়ায় যেন উপকার হলো ইরানের। শেষ মুহূর্তের জোড়া গোলে ওয়েলসকে ২-০ গোলে হারায় ইরান। এবারের বিশ্বকাপে ইরান খেলেছে দুই ম্যাচ। একটি করে ম্যাচ হেরেছে এবং জিতেছে। যেখানে টুর্নামেন্টটাই ইরান শুরু করেছিল ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে হেরে। ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইরান।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে